শেয়ারFacebookWhatsApp

রেডক্স বিক্রিয়া কি?

উত্তর: যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। আর জারণ ও বিজারণ বিক্রিয়াকে একসাথে রেডক্স বিক্রিয়া বলে।

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

রেডক্স বিক্রিয়া কি?

উদ্দীপক

question image

বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটে তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। আর জারণ ও বিজারণ বিক্রিয়াকে একসাথে রেডক্স বিক্রিয়া বলে।

উত্তর

সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ- নিচে ব্যাখ্যা করা হলোঃ যে দ্রবণের প্রতি লিটারে দ্রবের 0.5 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকে সেমিমোলার দ্রবণ বলে এবং উৎপন্ন দ্রবণের ঘনমাত্রা সেমিমোলার হয়। যেহেতু এই দ্রবণের দ্রবের পরিমাণ নির্দিষ্টভাবে জানা থাকে অর্থাৎ এই দ্রবণের প্রতি লিটারে দ্রবের নির্দিষ্ট পরিমাণ মোল দ্রবীভূত থাকে তাই সেমিমোলার দ্রবণকে প্রমাণ দ্রবণ বলে।

উত্তর

উদ্দীপকে বলা হয়েছে যে, A, B, C দুই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। যেখানে কার্বনে সংকরণ যথাক্রমে sp,sp2,sp3। সুতরাং A হবে ইথাইন (HC≡CH), B হবে ইথিন (H2 C=CH2) এবং C হবে ইথেন (CH3-CH3) নিচে ইথাইনকে (A) ইথিনে (B) রুপান্তর করে দেখানো হলোঃ ইথাইনকে H2 গ্যাসের সাথে প্যালাডিয়াম (Pd) ও BaSO4 এর মিশ্র প্রভাবকের উপস্থিতিতে সংযোজন বিক্রিয়া ঘটালে ইথিন উৎপন্ন হয়। এক্ষেত্রে ব্যবহৃত BaSO4 প্রভাবক বিষরুপে Pd এর প্রভাবক ক্ষমতা হ্রাস করে বিক্রিয়া সম্পন্ন হতে সাহায্য করে। question image

উত্তর

উদ্দীপকে A যৌগটি হলো ইথাইন ও C যৌগটী হলো ইথেন (গ হতে প্রাপ্ত)। ইথাইন (HC≡CH) ও ইথেন (CH3-CH3) এর মিশ্রণ থেকে উপাদানদ্বয় পৃথক করার পদ্ধতি নিচে সমীকরণসহ দেখানো হলোঃ ইথাইন ও ইথেন এর মিশণকে ২টি ধাপে পৃথক করতে পারি। (১) প্রথমে ইথাইন ও ইথেন এর মিশ্রণে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাসে ক্লোরাইডের দ্রবণ চালনা করলে অম্লধর্মী ইথাইন গ্যাস শোষিত হয়ে লাল বর্ণের কপার অ্যাসিটিলাইড রুপে অধঃক্ষেপ হিসেবে জমা হয়। ইথেনবিক্রিয়া করে না। এরপর এই অধঃক্ষেপকে পৃথক করে লঘু HCl এসিডসহ উত্তপ্ত করে উৎপন্ন ইথাইন (HC≡CH) সংগ্রহ করা যায়। HCCH(g)+2Cu(NH3)2Cl(aq)Cu.CC.Cu(s)+2NH4Cl(aq)+2NH3(g)\begin{aligned} \mathrm{HC} \equiv \mathrm{CH}(g)+ & 2 \mathrm{Cu}\left(\mathrm{NH}_3\right)_2 \mathrm{Cl}(a q) \rightarrow \mathrm{Cu} . \mathrm{C} \\ & \equiv \mathrm{C} . \mathrm{Cu}(s)+2 \mathrm{NH}_4 \mathrm{Cl}(a q) \\ & +2 \mathrm{NH}_3(g)\end{aligned} Cu.CC.Cu(s)+2HCl(aq)HCCH(g)+2CuCl(aq)\begin{array}{r}C u . C \equiv C . C u(s)+2 H C l(a q) \rightarrow H C \\ \equiv C H(g)+2 C u C l(a q)\end{array} (২) এরপর নির্গত ইথেন গ্যাসের মিশ্রণকে গাঢ় সালফিউরিক এসিড (H2 SO4) এ চালনা করলে ইথেন গ্যাস বুদবুদ আকারে বের হয় এবং ইথেনকে পানি অপসারণ প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়। এইভাবে আমরা A(ইথাইন) ও C (ইথেন) এর মিশ্রণ থেকে উপাদনদ্বয় পৃথক করতে পারি।
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়নবাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

  • অ্যালকেন
  • অ্যালকিন
  • কিটোন
  • অ্যালডিহাইড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

  • 2-মিথাইল প্রোপেন-2-অল
  • আইসো বিউটাইল অ্যালকোহল
  • 2, 2-ডাইমিথাইল ইথানল
  • বিউটানল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

  • ডাইক্লোরো মিথেন
  • আয়োডোফর্ম
  • হেক্সা ক্লোরোবেনজিন
  • সাইক্লোহেক্সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

  • ক্লোরোফরম
  • সেকেন্ডারি অ্যামিন
  • টারসিয়ারি অ্যামিন
  • নাইট্রোবেনজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

  • গাঢ় H2SO4 + ZnCl2
  • গাঢ় KOH + ZnCl2
  • গাঢ় HCl + ZnCl2
  • গাঢ় NaOH + ZnCl2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

  • প্রোপানোন
  • প্রোপান্যাল
  • প্রোপানয়িক এসিড
  • প্রোপানল-২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

  • 0.129nm
  • 0.139nm
  • 0.159nm
  • 0.169nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

  • সিগমা বন্ধন
  • π\pi বন্ধন
  • ধাতব বন্ধন
  • হাইড্রোজেন বন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

  • CH2=CH2
  • CH=CH
  • CH3CH2-O-CH2CH3
  • CH3-O-CH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • ii
  • 1 ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

  • 1
  • 2
  • 2
  • 3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।