COD কি?
উত্তর: COD হল জৈব ও অজৈব পদার্থকে পচানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
HSC Chemistry 2nd Paper · CQ · Chapter 2: জৈব রসায়ন
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
এবং Y যৌগটি ফিনাইল অ্যামিন বা C6H5-NH2
মিথাইল অ্যামিন ও ফিনাইল অ্যামিনের মধ্যে মিথাইল অ্যামিনের ক্ষারত্ব বেশি। যেসব যৌগ বা মূলক কমপক্ষে একটি মুক্ত জোড় ইলেকট্রন দান করতে সক্ষম তাদের ক্ষারক বলে। মিথাইল অ্যামিন ও অ্যানিলিনের নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে যা সহজে দান করতে সক্ষম। সুতরাং মিথাইল অ্যামিন ও অ্যানিলিন উভয়ই ক্ষারক এবং উভয়ই দু ক্ষারক।তবে অ্যানিলিন, মিথাইল অ্যামিন থেকে দুর্বল। কারণ হিসেবে বলা যায় মিথাইল অ্যামিনের মিথাইল মূলক ইলেকট্রন ত্যাগী গ্রুপ। তাই মিথাইল মূলক, তার ইলেকট্রন নাইট্রোজেন পরমাণুর দিকে এগিয়ে দেয়। ফলে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন প্রাপ্যতা বেশি পায় বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে সে অধিক ইলেকট্রন দান করতে সক্ষম হয়। অপরদিকে অ্যানিলিনে -NH2 অণুতে বেনজিনে ইলেকট্রনাকর্ষী গ্রুপে পরিণত হয় রেজোন্যান্স ধর্ম প্রদর্শন করে। এর ফলে -NH2 মূলকে ইলেকট্রন ঘনত্ব কমে যায় এবং ইলেকট্রন দানে বিঘ্ন ঘটে।
নাইট্রোজেনে e- ঘনত্ব বৃদ্ধি নাইট্রোজেনে e- ঘনত্ব কম
উক্ত কারণে, মিথাইল অ্যামিনের ক্ষারত্ব বেশি।উত্তর
অ্যানিলিনের নাইট্রেশন প্রক্রিয়াঃ
আমরা জানি অ্যামিনো মূলক অর্থো প্যারা নির্দেশক। কিন্তু এক্ষেত্রে মেটা অবস্থানে নাইট্রেশন ঘটার কারণ হল অ্যানিলিনের সাথে এসিডের বিক্রিয়ায় প্রথমে অ্যানিলিয়াম আয়ন উৎপন্ন হয় (C6H5+NH3) এবং এটি মেটা নির্দেশক।মূলত নাইট্রেশন প্রক্রিয়াটি এসিডিক মাধ্যমে হয় এবং এসিডের H+কে -NH2 মূলক ইলেকট্রন দিয়ে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। ফলে NH3 মূলক বেনজিন বলয় থেকে e- টেনে নিয়ে অর্থো-প্যারা অবস্থানে ঘনত্ব হ্রাস করে আর মেটা অবস্থানে ঘনত্ব বৃদ্ধি করে। ফলে মেটা নির্দেশক NO2 মেটা অবস্থানে যুক্ত হয়।