নির্দেশক কী?
উত্তর: টাইট্রেশনকালে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণের জন্য কনিকেল ফ্লাস্কের দ্রবণে এমন একটি জৈব যৌগ যোগ করা হয়, বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে, সে জৈব যৌগই নির্দেশক।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
নির্দেশক কী?
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
নিচে নাইট্রোবেনজিন সুতরাং, A যৌগটি নাইট্রোবেনজিন প্রস্তুতির বিক্রিয়াটির কৌশল ব্যাখ্যা করা হলো-
বিক্রিয়াটি তিন ধাপে ঘটে:
১ম ধাপ: গাঢ় ও মিশ্রণের বিক্রিয়ায় ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়।
এখানে নাইট্রিক এসিডকে প্রোটন দান করায় ও হাইড্রক্সিল আয়ন ত্যাগ করে নাইট্রোনিয়াম আয়ন গঠিত হয়।
২য় ধাপ: ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন বেনজিন চক্রকে আক্রমণ করে এবং চক্রের কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে মধ্যবর্তী ধনাত্মক কার্বোনিয়াম আয়ন বা বেনজোনিয়াম আয়ন উৎপন্ন করে। এটি অনুরণন দ্বারা সুস্থিত।
৩য় ধাপ : ক্ষারীয় আয়ন যেমন, আয়ন কার্বোনিয়াম আয়ন হতে একটি প্রোটন অপসারণ করে প্রতিস্থাপিত স্থায়ী যৌগ নাইট্রোবেনজিন তৈরি করে। এটি দ্রুত গতিসম্পন্ন ধাপ।উত্তর
টলুইন
এদের মধ্যে টলুইন ইলেকট্রফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অর্থো-প্যারা সমাণু উৎপন্ন করবে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
মিথাইল (-CH3) মূলক একটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। -CH3 মূলক ধনাত্মক আবেশধর্মিতা দ্বারা C H বন্ধনের ইলেকট্রন যুগলের মেঘ বেনজিন বলয়ে ঠেলে দেয়। এর ফলে নিম্নোক্ত অনুরণিত কাঠামো পাওয়া যায়।
অনুরণনের ফলে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে আগমনকারী দ্বিতীয় ইলেকট্রোফাইল মূলকটিকে অর্থো ও প্যারা অর্থাৎ 2 এবং 4 অবস্থানে প্রবেশের জন্য প্রস্তুত করে বা নির্দেশ দেয়। এজন্য (-CH3) মূলকের উপস্থিতিতে বেনজিন চক্রে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন ঘটে। যেমন টলুইনকে নাইট্রেশন করলে অর্থো ও প্যারা উৎপাদ পাওয়া যায়।
অর্থাৎ, টলুইনে মিথাইল অর্থো-প্যারা নির্দেশক হিসেবে কাজ করে। অপরদিকে নাইট্রোবেনজিনে মূলক মেটা নির্দেশক। তাই নাইট্রোবেনজিন অর্থো-প্যারা সমাণু উৎপন্ন করে না।