B ও C যৌগের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের B ও C যৌগদ্বয় যথাক্রমে ইথান্যাল [গণিত] ও প্রোপানোন [গণিত] [গ থেকে পাই)] নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় ইথান্যাল যৌগটি প্রোপানোন অপেক্ষা অধিক সক্রিয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- কার্বনিল যৌগগুলোর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া। যুত বিক্রিয়ার মূল কারণ হলো কার্বন পরমাণুতে ধনাত্মক আধানের সৃষ্টি। কার্বন পরমাণুতে ধনাত্মক আধানের পরিমাণ যত হ্রাস বা বৃদ্ধি পায়, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ার সক্রিয়তা যথাক্রমে ততই কমে বা বাড়ে। তাই কার্বনাইল মূলক এর সাথে - [গণিত] , - [গণিত] ইত্যাদি মূলক যুক্ত হলে তখন কার্বনাইল মূলকের সক্রিয়তা হ্রাস পায়। এজন্য ইথান্যাল অপেক্ষা প্রোপানোন কম সক্রিয়। মিথাইল মূলকের সংখ্যা বাড়ছে, ধনাত্মক চার্জ কমছে। সক্রিয়তা হ্রাসের কারণ হল ২টি। যথা : ইলেকট্টনীয় প্রভাব : মিথাইল মূলক [গণিত] হলো ধনাত্মক আবেশধর্মী অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যোগানকারী। তাই - [গণিত] মূলক কার্বনাইল কার্বনের ধনাত্মক চার্জ হ্যাস করে। ফলে নিউক্লিওফাইলের আক্রমণের ক্ষেত্র হ্রাস পায়। স্টেরিক বাধাঃ কার্বনাইল কার্বন যুক্ত মূলকের আকার যত বড় হয়, নিউক্লিওফাইলের আক্রমণের পথ ততই সংকুচিত হয়। ইথান্যালে ।টি - [গণিত] মূলক থাকে কিন্তু প্রোপানোনে 20 - [গণিত] মূলক যুক্ত থাকায় এতে স্টেরিক বাধা বেশি হয়। উপরোক্ত ইলেকট্রনীয় প্রভাব ও স্টেরিক বাধার কারণে কেন্দ্রাকর্মী সংযোজন বিক্রিয়ায় ইথান্যাল প্রোপানোন অপেক্ষা অধিক সক্রিয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
B ও C যৌগের মধ্যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কোনটি অধিক সক্রিয়? …
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর