A এবং B জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A ও B যৌগ দুটি যথাক্রমে 2-মিথাইল প্রোপিন-1 এবং বিউটিন-2 [গণিত] [গ হতে] নিচে এদের মধ্যে জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ করা হলঃ উদ্দীপকের বিউটিন-2 এর ক্ষেত্রে জ্যামিতিক সমাণুতা বা সিস-ট্রান্স সমাণুতা দেখানো সম্ভব। কারণঃ কোন যৌগ কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকলে কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না, তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, যাদেরকে সিস-ট্রান্স সমাণু বলে। সিস ট্রান্স সমাণুর শর্ত হলঃ ১. যৌগকে অবশ্যই চাক্রিক বা দ্বিবন্ধন যুক্ত হতে হবে। ২. দ্বি-বন্ধন যুক্ত গঠনের কাঠামো abC=Cab হবে যেখানে a≠b। উদ্দীপকের বিউটিন-২ সিস-ট্রান্স সমাণুর দুটি শর্তই পূরণ করে সিস-2-বিউটিন ও ট্রান্স-2-বিউটিন গঠন করে। অপরদিকে, 2-মিথাইলপ্রোপিন এর পক্ষে জ্যামিতিক সমাণুতা প্রদর্শন সম্ভব না। কারণ এটি দ্বিবন্ধন যুক্ত হলেও দ্বিবন্ধন যুক্ত দুটি কার্বনেই একই ধরনের (একটিতে শুধু -CH3) গ্রুপ যুক্ত আছে যা জ্যামিতিক সমাণুতার শর্তের মধ্যে পড়ে না। এ কারণে 2-মিথাইল প্রোপেনের পক্ষে জ্যামিতিক সমাণুতা প্রদর্শন সম্ভব নয়। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের B তথা বিউটিন-2 জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করলেও A তথা 2-মিথাইল প্রোপিনের পক্ষে তা প্রদর্শন সম্ভব হয় না।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A এবং B জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
[' টালেন বিকারকের সাথে সাদা অধঃক্ষেপ সৃষ্টি করে কিন্তু ' বিক্রিয়া করে না]Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের X যৌগটি মিথান্যাল (H-CHO) এবং M যৌগ ইথান্যল
H-CHO (মিথান্যাল) ও CH3-CHO (ইথান্যাল) উভয় যৌগে কার্বনিল মূলক (>C=O) থাকায় এরা কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া দেয়। কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ার মিথান্যাল অপেক্ষা ইথান্যাল কম সক্রিয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলঃ
(i) ইলেকট্রনীয় প্রভাবঃ
ইথান্যাল (CH3-CHO) যৌগে -CH3 মূলক হল ধনাত্মক আবেশ ধর্মী অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব যোগদানকারী। তাই -CH3 মূলক কার্বনাইল কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস করে দেয়। ফলে নিউক্লিওফাইলের আক্রমণের ক্ষেত্র হ্রাস পায়।
(ii) স্টেরিক বাধাঃ
কার্বনাইল কার্বনের সাথে উক্ত অ্যালকাইল মূলক (-R) এর সংখ্যা যত অধিক হয় নিউক্লিওফাইল আক্রমণের পথ ততই সংকুচিত হয়। ইথান্যালের ক্ষেত্রে একটি অ্যালকাইল মূলক (-CH3) যুক্ত থাকলেও মিথান্যালের ক্ষেত্রে কোন অ্যালকাইল মূলক যুক্ত না থাকায় ইথান্যাল (CH3-CHO) অপেক্ষা মিথান্যাল (H-CHO) এর সক্রিয়তা বেশি। অর্থাৎ CH3-CHO এর সক্রিয়তা H-CHO এর সক্রিয়তা অপেক্ষা কম।

উত্তর