শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে ব্যাখ্যা কর?

উত্তর: উদ্দীপকের যৌগগুলোর মধ্যে (i) নং যৌগ জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো যৌগে কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকলে কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না, তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয় তাদেরকে সিস-ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণুতা বলে। জ্যামিতিক সমাণুতার শর্ত: ১. যৌগকে অবশ্যই চাক্রিক বা দ্বি-বন্ধনযুক্ত হতে হবে। ২. দ্বি-বন্ধন যুক্ত যৌগের কাঠামো ab.c = c.ab যেখানে a ≠ b অথবা ab.c = c.ad হবে। উদ্দীপকের (i) নং যৌগটি ২-ক্লোরো বিউট-2-ইন [চিত্র] সিস্-ট্রান্স সমাণুর দুটি শর্তই পূরণ করে। [চিত্র] এজন্য (i) নং যৌগটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে। পক্ষান্তরে (ii) ও (iii) নং যৌগে দ্বি-বন্ধন না থাকায় জ্যামিতিক সমাণুতা দেখায় না।

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে ব্যা…

উদ্দীপক

question image

Comilla · 2022

উত্তর

SATP: Standard Ambient Temperature and Pressure.

উত্তর

জারণ সংখ্যা ও যোজনীর মধ্যে ২টি পার্থক্য নিম্নরূপ-

উত্তর

উদ্দীপকের যৌগগুলোর মধ্যে (i) নং যৌগ জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করবে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো যৌগে কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকলে কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না, তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয় তাদেরকে সিস-ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণুতা বলে। জ্যামিতিক সমাণুতার শর্ত: ১. যৌগকে অবশ্যই চাক্রিক বা দ্বি-বন্ধনযুক্ত হতে হবে। ২. দ্বি-বন্ধন যুক্ত যৌগের কাঠামো ab.c = c.ab যেখানে a ≠ b অথবা ab.c = c.ad হবে। উদ্দীপকের (i) নং যৌগটি ২-ক্লোরো বিউট-2-ইন question image সিস্-ট্রান্স সমাণুর দুটি শর্তই পূরণ করে। question image এজন্য (i) নং যৌগটি জ্যামিতিক সমাণুতা প্রদর্শন করে। পক্ষান্তরে (ii) ও (iii) নং যৌগে দ্বি-বন্ধন না থাকায় জ্যামিতিক সমাণুতা দেখায় না।

উত্তর

উদ্দীপকের (ⅰ) নং যৌগ জ্যামিতিক সমাণুতা (ii) নং যৌগ অবস্থান সমাণুতা প্রদর্শন করলেও (iii) নং যৌগটি সম্পূর্ণ ভিন্ন এক ধরনের সমাণুতা অর্থাৎ আলোক সক্রিয় সমাণুতা প্রদর্শন করে। নিচে যুক্তিসহকারে তা বিশ্লেষণ করা হলো- আলোক সমাণুতা প্রদর্শনের জন্য একটি যৌগের অণুর ত্রিমাত্রিক গঠনের নিচের শর্তসমূহ মেনে চলে। যথা- ১. আলোক সক্রিয় যৌগের অণুর ত্রিমাত্রিক গঠনে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকে। ২. যৌগটি তল সমবর্তিত আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে। ৩. দুটি কনফিগারেশন থাকে যারা একে অপরের উপর অ-উপরিস্থাপনীয় এবং দর্পণ প্রতিবিম্ব। ৪. যৌগের অণুর ত্রিমাত্রিক গঠনে প্রতিসাম্য উপাদান অনুপস্থিত থাকে। উদ্দীপকের (iii) নং যৌগটি question image (ল্যাকটিক এসিড), যাতে ।টি কাইরাল কেন্দ্র আছে। এজন্য এটি আলোক সমাণুতা প্রদর্শন করে। যৌগটির আণবিক স্থানিক বিন্যাস ও এদের দর্পণ প্রতিবিম্ব নিচে দেখানো হলো- যৌগটির ত্রি-মাত্রিক গঠন থেকে দেখা যায় এতে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন পরমাণু বিদ্যমান এবং দুটি সমাণু (d ও 1) পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু পরস্পরের উপর অ-উপরিস্থাপনীয়। এছাড়া সমাণু দুটি একতলীয় আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের (iii) নং যৌগটি আলোক সক্রিয় সমাণুতা প্রদর্শন করে।
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

  • অ্যালকেন
  • অ্যালকিন
  • কিটোন
  • অ্যালডিহাইড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

  • 2-মিথাইল প্রোপেন-2-অল
  • আইসো বিউটাইল অ্যালকোহল
  • 2, 2-ডাইমিথাইল ইথানল
  • বিউটানল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

  • ডাইক্লোরো মিথেন
  • আয়োডোফর্ম
  • হেক্সা ক্লোরোবেনজিন
  • সাইক্লোহেক্সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

  • ক্লোরোফরম
  • সেকেন্ডারি অ্যামিন
  • টারসিয়ারি অ্যামিন
  • নাইট্রোবেনজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

  • গাঢ় H2SO4 + ZnCl2
  • গাঢ় KOH + ZnCl2
  • গাঢ় HCl + ZnCl2
  • গাঢ় NaOH + ZnCl2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

  • প্রোপানোন
  • প্রোপান্যাল
  • প্রোপানয়িক এসিড
  • প্রোপানল-২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

  • 0.129nm
  • 0.139nm
  • 0.159nm
  • 0.169nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

  • সিগমা বন্ধন
  • π\pi বন্ধন
  • ধাতব বন্ধন
  • হাইড্রোজেন বন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

  • CH2=CH2
  • CH=CH
  • CH3CH2-O-CH2CH3
  • CH3-O-CH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • ii
  • 1 ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

  • 1
  • 2
  • 2
  • 3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।