A ও C এর মধ্যে কোনটি অম্লীয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A ও C যৌগদ্বয় যথাক্রমে অ্যাসিটিলিন [গণিত] ও ইথিলিন [গণিত] [গ থেকে পাই]। এদের মধ্যে অ্যাসিটিলিন অম্লধর্মী। নিচে তা বিশ্লেষণ করা হলো- ইথিলিন [গণিত] এর দ্বিবন্ধনের সিগমা [গণিত] বন্ধনটি দুটি C পরমাণুর [গণিত] সংকর অরবিটালদ্বয়ের মুখোমুখি অধিক্রমণে (এখানে s: p অরবিটাল বৈশিষ্ট্য অনুপাত= 1 : 2] গঠিত। অপরদিকে অ্যাসিটিলুিন [গণিত] এর ত্রিবন্ধনের সিগমা [গণিত] বন্ধনটি দুটি C পরমাণুর sp-sp সংকর অরবিটালদ্বয়ের মুখোমুখি অধিক্রমণে গঠিত। অর্থাৎ অ্যাসিটিলিনে ত্রিবন্ধনের সিগমা বন্ধনটিতে s-অরবিটাল বৈশিষ্ট্য রেশি হওয়ায় সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ উভয় C পরমাণুর নিউক্লিয়াসকে অধিক নিকটে টেনে আনে। এর সাথে দুটি পাই ( [গণিত] ) বন্ধনের ইলেকট্রন মেঘ দ্বারাও উভয় নিউক্লিয়াস অধিক আকৃষ্ট থাকে। কিন্তু ইথিলিনের দ্বিবন্ধন (C = C) এর বেলায় উভয় C-পরমাণুর নিউক্লিয়াস তুলনামূলকভাবে কম আকৃষ্ট থাকে। এর ফলে অ্যাসিটিলিনের C-H সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ C-পরমাণুর দিকে অধিক আকৃষ্ট হয়ে বন্ধনটি দুর্বল হয় এবং H পরমাণুটি প্রোটনরূপে সক্রিয় ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় অর্থাৎ অ্যাসিটিলিন অম্লধর্মী হয়। অপরদিকে ইথিলিনের C- H বন্ধন সবল থাকে এবং এটির H পরমাণু প্রতিস্থাপনযোগ্য না হওয়ায় ইথিলিন অম্লধর্মী হয় না। কিন্তু অম্লধর্মী অ্যাসিটিলিন (H-C=C-H) এর সাথে সোডিয়াম ধাতু, অ্যামোনিয়া মিশ্রিত [গণিত] দ্রবণ ও অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের বিক্রিয়ায় যথাক্রমে সোডিয়াম অ্যাসিটিলাইড, সিলভার অ্যাসিটিলাইড ও কপার অ্যাসিটিলাইড লবণ উৎপন্ন হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A ও C এর মধ্যে কোনটি অম্লীয়? বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর