উদ্দীপকের 'Y [গণিত] যৌগটির প্রস্তুতির কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত X যৌগটি মূলত বেনজিন এবং এর নাইট্রেশনে প্রাপ্ত Y যৌগটি হলো নাইট্রোবেনজিন। নিচে Y যৌগটির প্রস্তুতির কৌশল বর্ণনা করা হলো- প্রায় [গণিত] -এ গাঢ় [গণিত] ও গাঢ় [গণিত] এর মিশ্রণ ও বেনজিনের বিক্রিয়ায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এক্ষেত্রে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম ( [গণিত] ) আয়ন দ্বারা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটে। এক্ষেত্রে [গণিত] -এ মেটা ডাইনাইট্রো বেনজিন উৎপন্ন হয়। বেনজিন বলয়স্থিত H -পরমাণুকে গাঢ় [গণিত] ও গাঢ় [গণিত] এসিড মিশ্রণ থেকে সৃষ্ট নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপনকে নাইট্রেশন বলে। [চিত্র] নাইট্রেশন বিক্রিয়াটি হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাই প্রথম ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন [গণিত] গাঢ় [গণিত] থেকে গাঢ় [গণিত] এর প্রভাবে উৎপন্ন হয়; যা ২য় ধাপে বেনজিনয়েড বলয়ের [গণিত] ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে সিগমা ( [গণিত] ) কমপ্লেক্স গঠন করে। শেষ ধাপে নিউক্লিওফাইল বাইসালফেট আয়ন [গণিত] এর সংস্পর্শে --কমপ্লেক্স থেকে প্রোটন [গণিত] অপসারিত হয়ে উৎপাদ নাইট্রোবেনজিন সৃষ্টি হয়। যেমন, [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের 'Y যৌগটির প্রস্তুতির কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপক

Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
নাইট্রেশন বিক্রিয়াটি হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাই প্রথম ধাপে ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন গাঢ় থেকে গাঢ় এর প্রভাবে উৎপন্ন হয়; যা ২য় ধাপে বেনজিনয়েড বলয়ের ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে সিগমা ( ) কমপ্লেক্স গঠন করে। শেষ ধাপে নিউক্লিওফাইল বাইসালফেট আয়ন এর সংস্পর্শে --কমপ্লেক্স থেকে প্রোটন অপসারিত হয়ে উৎপাদ নাইট্রোবেনজিন সৃষ্টি হয়। যেমন,

উত্তর
সুতরাং, X, Y ও Z যৌগগুলো যথাক্রমে- বেনজিন, নাইট্রোবেনজিন, ও অ্যানিলিন, ইলেকট্রফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এদের সক্রিয়তার ক্রম:
অর্থো-প্যারা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় করে। এ কারণে, এই গ্রুপ বিশিষ্ট অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা দ্রুতগতিতে সম্পন্ন হয় ও কম তাপমাত্রায় ঘটে।
অ্যানিলিনের ক্ষেত্রে মূলক উপস্থিত থাকায় অ্যামিনো মূলকের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোন্যান্সের মাধ্যমে বেনজিন বলয়ে প্রবেশ করে। ফলে বেনজিনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। বিশেষ করে অর্থো-প্যারা অবস্থানের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ, নবাগত প্রতিস্থাপক অর্থো-প্যারা অবস্থানে যুক্ত হয়। তাই মূলক অর্থো-প্যারা নির্দেশক।
মেটা নির্দেশক গ্রুপগুলো বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা কিছুটা নিষ্ক্রিয় করে দেয়। এ কারণে এই গ্রুপ বিশিষ্ট অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা ধীর গতিতে ঘটে।
নাইট্রোবেনজিনে -NO₂ মূলক থাকায় Resonance বা অনুরণনের মাধ্যমে 2, 4 এবং 6 নং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় এবং তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। ফলে নবাগত প্রতিস্থাপক মেটা অবস্থানে যুক্ত হয়। তাই-NO₂ মূলক মেটা নির্দেশক।
