ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় X এবং Y এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি: [চিত্র] সুতরাং X যৌগটি বেনজিন এবং Y যৌগটি টলুইন। বেনজিন অপেক্ষা টলুইন অধিক সক্রিয়। যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপকরূপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের অর্থো বা প্যারা অবস্থানে প্রবেশ করে, সেই গ্রুপগুলোকে অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ বলে। যেমন- [চিত্র] টলুইনের [গণিত] মূলক হাইপারকনজুগেশনের (বন্ধন বিহীন অনুরণন) মাধ্যমে বেনজিন বলয়ের 2, 4, 6 নং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে 2, 4, 6 নং অবস্থানে প্রতিস্থাপন ঘটে। তাই [গণিত] মূলক অর্থো-প্যারা নির্দেশক। যেমন- [চিত্র] অর্থো-প্যারা নির্দেশক গ্রুপগুলো (হ্যালোজেন পরমাণু ছাড়া) বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় করে। এ কারণে এই গ্রুপগুলোকে সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ বা অ্যাকটিভেটিং গ্রুপ বলে। ফলে অ্যাকটিভেটিং গ্রুপ বিশিষ্ট অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা দ্রুতগতিতে সম্পন্ন হয় ও কম তাপমাত্রায় ঘটে।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় X এবং Y এর মধ্যে কোনটি অধিক …
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
সুতরাং X যৌগটি বেনজিন এবং Y যৌগটি টলুইন। বেনজিন অপেক্ষা টলুইন অধিক সক্রিয়।
যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপকরূপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ের অর্থো বা প্যারা অবস্থানে প্রবেশ করে, সেই গ্রুপগুলোকে অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ বলে। যেমন-
টলুইনের মূলক হাইপারকনজুগেশনের (বন্ধন বিহীন অনুরণন) মাধ্যমে বেনজিন বলয়ের 2, 4, 6 নং অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে 2, 4, 6 নং অবস্থানে প্রতিস্থাপন ঘটে। তাই মূলক অর্থো-প্যারা নির্দেশক।
যেমন-
অর্থো-প্যারা নির্দেশক গ্রুপগুলো (হ্যালোজেন পরমাণু ছাড়া) বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এবং বলয়কে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় করে। এ কারণে এই গ্রুপগুলোকে সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ বা অ্যাকটিভেটিং গ্রুপ বলে। ফলে অ্যাকটিভেটিং গ্রুপ বিশিষ্ট অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা দ্রুতগতিতে সম্পন্ন হয় ও কম তাপমাত্রায় ঘটে।