যৌগ A ও B এর মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়? আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে A ও B যৌগ দুটি হচ্ছে প্রোপানোন এবং প্রোপান্যাল। প্রোপানোন কিটোন এবং প্রোেপন্যাল অ্যালডিহাইড। অ্যাল-ডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়। কার্বনিল কার্বনের সাথে সংযুক্ত গ্রুপের আকার যত বড় হয়, কেন্দ্রাকর্ষী বিকারকের আক্রমণ করা তত কঠিন হয়। যেমন- মিথ্যান্যালে কার্বনিল কার্বনের সাথে দুটি ক্ষুদ্র হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকায় কেন্দ্রাকর্ষী বিকারক সহজে কার্বনিল কার্বনে আক্রমণ করতে পারে এই জন্য গতিবেগ সবচেয়ে বেশি। অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনিল কার্বনের সাথে একটি অ্যালকাইলমূলক এবং কিটোনের ক্ষেত্রে দুটি অ্যালকাইলমুলক যুক্ত থাকে। তাই-কেন্দ্রাকর্ষী বিকারকের কার্বনিল কার্বনে আক্রমণের ক্ষেত্রে অ্যালডিহাইড অপেক্ষা কিটোনে বেশি বাধা প্রাপ্ত হয়। এই জন্য অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোন অপেক্ষা বেশি। সুতরাং কার্বনিল কার্বনে ধনাত্মক আধান যত হ্রাস পায়, কেন্দ্রাকর্ষী বিকারকের সক্রিয়তা তত কমে যায়। আমরা জানি, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। অ্যালডিহাইডে কার্বনিল কার্বনের সাথে একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে। উক্ত অ্যালকাইলমূলক কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেয়। এতে কার্বনিল কার্বনের ধনাত্মক আধান কিছুটা হ্রাস পায়। অপরদিকে কিটোনে দুটি অ্যালকাইল গ্রুপ, কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেয়। ফলে কার্বনিল কার্বনের ধনাত্মক আধান অ্যালডিহাইড অপেক্ষা বেশি কমে যায়। তাই কিটোনের সক্রিয়তা অ্যালডিহাইড অপেক্ষা কম। সুতরাং প্রোপান্যাল অপেক্ষা প্রোপানোন এর সক্রিয়তা কম।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
যৌগ A ও B এর মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অধিক সক্র…
উদ্দীপক
A ও B দুটি যৌগেই কার্বোনাইল গ্রুপ বিদ্যমান ।Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর