শেয়ারFacebookWhatsApp

যৌগ A হতে এস্টার তৈরি কর ।

উত্তর: উদ্দীপকে 'A [গণিত] এ 'B [গণিত] যৌগ হলো প্রোপান্যাল এবং প্রোপানোন। উভয়কেই জারিত করে কার্বক্সিলিক এসিড উৎপন্ন করা যায়। কার্বক্সিলিক এসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। উদাহরণ: (i) প্রোপান্যাল জারিত হয়ে প্রোপানয়িক এসিডে রূপান্তরিত হয়। প্রভাবক হিসেবে সামান্য পরিমাণ গাঢ় [গণিত] এর উপস্থিতিতে এসিড ও অ্যালকোহলকে উত্তপ্ত করলে এস্টার উৎপন্ন হয়। বিক্রিয়ার মিশ্রণ থেকে এস্টারকে পাতন করে পৃথক করা হয়। এ বিক্রিয়ায় [গণিত] নিরুদক ও প্রভাবক হিসেবে কাজ করে ।

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

যৌগ A হতে এস্টার তৈরি কর ।

উদ্দীপক

question image A ও B দুটি যৌগেই কার্বোনাইল গ্রুপ বিদ্যমান ।

Mymensingh · 2021

উত্তর

বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎবিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় সে তড়িৎবিশ্লেষ্যের বিয়োজন বা রাসায়নিক পরিবর্তনকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়।

উত্তর

ইথাইন (HCCHHC \equiv \mathrm{CH} ) অম্লধর্মী । এর কারণ ইথাইন অণুর CC পরমাণু spsp সংকরিত। এ সংকর অরবিটালে sspp এর অনুপাত 1:11: 1। ক্ষুদ্রাকৃতি s অরবিটাল এর অনুপাত তুলনামূলকভাবে বেশি হওয়ায় ইথাইনে CHC - H বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল CC পরমাণুর নিউক্লিয়াসের অধিকতর কাছে দৃঢ়ভাবে যুক্ত থাকে। তাই দূরে অবস্থিত HH পরমাণুটির বন্ধন শিথিল হয়ে যায়। ফলে বন্ধনটি ভেঙেগ HH পরমাণু Y+Y+ আয়ন হিসেবে সহজে বিচ্যুত হয়। এজন্যই ইথাইন অম্লধর্মী হয়।

উত্তর

উদ্দীপকে 'AA^{\prime} এ 'BB^{\prime} যৌগ হলো প্রোপান্যাল এবং প্রোপানোন। উভয়কেই জারিত করে কার্বক্সিলিক এসিড উৎপন্ন করা যায়। কার্বক্সিলিক এসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। উদাহরণ: (i) প্রোপান্যাল জারিত হয়ে প্রোপানয়িক এসিডে রূপান্তরিত হয়। প্রভাবক হিসেবে সামান্য পরিমাণ গাঢ় H2SO4\mathrm{H}_2 \mathrm{SO}_4 এর উপস্থিতিতে এসিড ও অ্যালকোহলকে উত্তপ্ত করলে এস্টার উৎপন্ন হয়। বিক্রিয়ার মিশ্রণ থেকে এস্টারকে পাতন করে পৃথক করা হয়। এ বিক্রিয়ায় H2SO4\mathrm{H}_2 \mathrm{SO}_4 নিরুদক ও প্রভাবক হিসেবে কাজ করে ।

উত্তর

উদ্দীপকে A ও B যৌগ দুটি হচ্ছে প্রোপানোন এবং প্রোপান্যাল। প্রোপানোন কিটোন এবং প্রোেপন্যাল অ্যালডিহাইড। অ্যাল-ডিহাইড এবং কিটোনের মধ্যে অ্যালডিহাইড কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অধিক সক্রিয়। কার্বনিল কার্বনের সাথে সংযুক্ত গ্রুপের আকার যত বড় হয়, কেন্দ্রাকর্ষী বিকারকের আক্রমণ করা তত কঠিন হয়। যেমন- মিথ্যান্যালে কার্বনিল কার্বনের সাথে দুটি ক্ষুদ্র হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকায় কেন্দ্রাকর্ষী বিকারক সহজে কার্বনিল কার্বনে আক্রমণ করতে পারে এই জন্য গতিবেগ সবচেয়ে বেশি। অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনিল কার্বনের সাথে একটি অ্যালকাইলমূলক এবং কিটোনের ক্ষেত্রে দুটি অ্যালকাইলমুলক যুক্ত থাকে। তাই-কেন্দ্রাকর্ষী বিকারকের কার্বনিল কার্বনে আক্রমণের ক্ষেত্রে অ্যালডিহাইড অপেক্ষা কিটোনে বেশি বাধা প্রাপ্ত হয়। এই জন্য অ্যালডিহাইডের সক্রিয়তা কিটোন অপেক্ষা বেশি। সুতরাং কার্বনিল কার্বনে ধনাত্মক আধান যত হ্রাস পায়, কেন্দ্রাকর্ষী বিকারকের সক্রিয়তা তত কমে যায়। আমরা জানি, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। অ্যালডিহাইডে কার্বনিল কার্বনের সাথে একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে। উক্ত অ্যালকাইলমূলক কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেয়। এতে কার্বনিল কার্বনের ধনাত্মক আধান কিছুটা হ্রাস পায়। অপরদিকে কিটোনে দুটি অ্যালকাইল গ্রুপ, কার্বনিল কার্বনকে ইলেকট্রন দেয়। ফলে কার্বনিল কার্বনের ধনাত্মক আধান অ্যালডিহাইড অপেক্ষা বেশি কমে যায়। তাই কিটোনের সক্রিয়তা অ্যালডিহাইড অপেক্ষা কম। সুতরাং প্রোপান্যাল অপেক্ষা প্রোপানোন এর সক্রিয়তা কম।
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

  • অ্যালকেন
  • অ্যালকিন
  • কিটোন
  • অ্যালডিহাইড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

  • 2-মিথাইল প্রোপেন-2-অল
  • আইসো বিউটাইল অ্যালকোহল
  • 2, 2-ডাইমিথাইল ইথানল
  • বিউটানল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

  • ডাইক্লোরো মিথেন
  • আয়োডোফর্ম
  • হেক্সা ক্লোরোবেনজিন
  • সাইক্লোহেক্সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

  • ক্লোরোফরম
  • সেকেন্ডারি অ্যামিন
  • টারসিয়ারি অ্যামিন
  • নাইট্রোবেনজিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

  • গাঢ় H2SO4 + ZnCl2
  • গাঢ় KOH + ZnCl2
  • গাঢ় HCl + ZnCl2
  • গাঢ় NaOH + ZnCl2

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

  • প্রোপানোন
  • প্রোপান্যাল
  • প্রোপানয়িক এসিড
  • প্রোপানল-২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

  • 0.129nm
  • 0.139nm
  • 0.159nm
  • 0.169nm

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

  • সিগমা বন্ধন
  • π\pi বন্ধন
  • ধাতব বন্ধন
  • হাইড্রোজেন বন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

  • CH2=CH2
  • CH=CH
  • CH3CH2-O-CH2CH3
  • CH3-O-CH3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • ii
  • 1 ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

  • 1
  • 2
  • 2
  • 3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।