'Q [গণিত] ও 'R [গণিত] যৌগের মধ্যে একটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? বিশ্লেষন কর।
উত্তর: Qও R যৌগ দুটি চিহ্নিত করতে উদ্দীপকের [গণিত] ও [গণিত] নং বিক্রিয়া দুটি সম্পন্ন করি- [চিত্র] সুতরাং উদ্দীপকের Q ও R যৌগদ্বয় হলো প্রোপানোন ও ইথিন। প্রোপানোন ও ইথিনের মধ্যে প্রোপানোন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু ইথিন ইলেকট্রনকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কারণ নিম্নে আলোচনা করা হলো। যে যুত বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল সেই যুত বিক্রিয়াকে নিউক্লিওফিলিক যুত বা সংযোজন বিক্রিয়া বলে। প্রোনানোনের কার্যকরী মূলক হলো > C = O এটির কার্বন ও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কার্বন আংশিক ধনাত্মক [গণিত] এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ [গণিত] লাভ করে। তাই প্রোপানোন যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন বিকারকের ঋণাত্মক অংশ (নিউক্লিওফাইল) সাধারণত কার্বনিল কার্বনে যুক্ত হয় এবং এর ফলে অক্সিজেন পুরোপুরি ঋণাত্মক আয়নে পরিণত হয়। পরবর্তীতে বিকারকের ধনাত্মক অংশ ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত উৎপাদ গঠন করে। ইথিনে অক্সিজেনের অনুপস্থিতির জন্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সেভাবে পরিলক্ষিত হয়না। তাই ইথিন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
'Q ও 'R যৌগের মধ্যে একটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়? বিশ্ল…
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ, যৌগটি হলো ইথান্যাল।
ইথান্যালকে -এ রূপান্তর:
ইথান্যালকে গাঢ় ও সহযোগে জারিত করলে ইথানয়িক এসিড উৎপন্ন হয়।
ইথানয়িক এসিড NaOH এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট উৎপন্ন করে। উৎপন্ন সোডিয়াম ইথানয়েট কে সোডালাইমসহ উত্তপ্ত করলে মিথেন উৎপন্ন হয়।

উত্তর
সুতরাং উদ্দীপকের Q ও R যৌগদ্বয় হলো প্রোপানোন ও ইথিন। প্রোপানোন ও ইথিনের মধ্যে প্রোপানোন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় কিন্তু ইথিন ইলেকট্রনকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। কারণ নিম্নে আলোচনা করা হলো।
যে যুত বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি নিউক্লিওফাইল সেই যুত বিক্রিয়াকে নিউক্লিওফিলিক যুত বা সংযোজন বিক্রিয়া বলে। প্রোনানোনের কার্যকরী মূলক হলো > C = O এটির কার্বন ও অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে কার্বন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে। তাই প্রোপানোন যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন বিকারকের ঋণাত্মক অংশ (নিউক্লিওফাইল) সাধারণত কার্বনিল কার্বনে যুক্ত হয় এবং এর ফলে অক্সিজেন পুরোপুরি ঋণাত্মক আয়নে পরিণত হয়। পরবর্তীতে বিকারকের ধনাত্মক অংশ ইলেকট্রোফাইল যুক্ত হয়ে চূড়ান্ত উৎপাদ গঠন করে।
ইথিনে অক্সিজেনের অনুপস্থিতির জন্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সেভাবে পরিলক্ষিত হয়না। তাই ইথিন কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয় না।