A ও B যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা? বিশ্লেষণ কর।
উত্তর: 'গ' হতে পাই, X এবং A যৌগ দুটি যথাক্রমে বেনজিন এবং অ্যানিলিন। 'B [গণিত] যৌগটি চিহ্নিত করতে উদ্দীপক সংশ্লিষ্ট বিক্রিয়াটি সম্পন্ন করি। A ও B যৌগদ্বয় যথাক্রমে অ্যানিলিন ও বেনজয়িক এসিড । অ্যানিলিন ও বেনজয়িক এসিডের নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে। কারণ নিম্নে উল্লেখ করা হলোউল্লেখ্য, [গণিত] গ্রুপ অর্থো প্যারা নিদের্শক হলেও অ্যানিলিনের নাইট্রেশন মেটা অবস্থানে ঘটে। কারণ- নাইট্রেশনের সময় এসিডের [গণিত] আয়ন অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়ন উৎপন্ন হয়। উৎপন্ন অ্যানিলিনিয়াম বাইসালফেট আয়ন মেটা নির্দেশক হওয়ায় পরবর্তীতে যখন নাইট্রেশন ঘটে তা মেটা অবস্থানে ঘটে এবং মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয়। অপরদিকে বেনজয়িক এসিডের [গণিত] মূলক বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাসকারী মূলক। ফলে বেনজয়িক এসিডের বেনজিন বলয়ে [গণিত] উপস্থিত থাকায় [গণিত] মূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয় ফলে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় কিন্তু মেটা অবস্থানে তুলনামূলক ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তাই আগমনকারী ২য় ইলেকট্রোফাইল - [গণিত] মূলকটি মেটা অবস্থানে প্রবেশ করে। তাই বেনজয়িক এসিডের নাইট্রেশনে মেটা নাইট্রো বেনজয়িক এসিড উৎপন্ন হয়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, অ্যানিলিন ও বেনজোয়িক এসিডের নাইট্রেশনে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A ও B যৌগকে নাইট্রেশন করলে প্রতিস্থাপক একই অবস্থানে যুক্ত হবে কিনা?…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর