কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় C ও D এর মধ্যে কোনটি অধিক সক্রিয়? যথাযথ কারণসহ বিশ্লেষণ কর।
উত্তর: 'গ' হতে পাই, C ও D যৌগদ্বয় হলো যথাক্রমে প্রোপানোন ও ইথান্যাল। ইথান্যাল ও প্রোপানোনের মধ্যে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় ইথান্যাল অধিক সক্রিয়। এর কারণ হলো দুইটি, যথা- একটি হলো ইলেকট্রনীয় প্রভাব ও অপরটি হলো স্টেরিক বাধা। ইলেকট্রনীয় প্রভাব: অ্যালকাইলমূলক যেমন - [গণিত] মূলক হলো ধনাত্মক আবেশধর্মী অর্থাৎ ইলেকট্রন ঘন্ব যোগানকারী। তাই - [গণিত] মূলক কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস করে। ফলে নিউক্লিওফাইলের আক্রমনের প্রভাব হ্রাস পায়। প্রোপানোনে 2টি - [গণিত] মূলক যুক্ত থাকায় কার্বনিল কার্বনের ধনাত্মক চার্জ অনেক বেশি হ্রাস করে। অপরদিকে ইথান্যালের কার্বনিল মূলকের একপাশে একটি মিথাইলমূলক থাকায় ধনাত্মক চার্জ কম হ্রাস করে। স্টেরিক বাধা: কার্বনিল কার্বনে যুক্ত মূলকের আকার যত বড় হয়, নিউক্লিওফাইলের আক্রমণের পথ ততই সংকুচিত হয়। এরপ বড় মূলক দ্বারা কোনো আক্রমণকারী মূলকের প্রতি ত্রিমাত্রিক স্থানিক বাধা সৃষ্টি করাকে স্টেরিক বাধা বলা হয়। অপরদিকে প্রোপানোনে 2টি - [গণিত] মূলক মুক্ত থাকায় এতে স্টেরিক বাধা বেশি হয়। উপরিউক্ত বর্ণনা থেকে বলা যায় যে, কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় ইথান্যাল প্রোপানোন অপেক্ষা অধিক সক্রিয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় C ও D এর মধ্যে কোনটি অধিক সক্রিয়?…
উদ্দীপক

Jessore · 2019
উত্তর
উত্তর
যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ।উত্তর
উত্তর