উদ্দীপকের যৌগ C এবং D এর অম্লধর্মিতা 'অনুরণনের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই - সুতরাং উদ্দীপকের C ও D যৌগদ্বয় যথাক্রমে ফেনল (গ-থেকে) এবং ইথানল'। নিচে ইথানল ও ফেনলের অম্লধর্মিতা অনুরণনের আলোকে বিশ্লেষণ করা হলো- ফেনল অম্লধর্মী যৌগ। কারণ, ফেনল কস্টিক সোডার সাথে বিক্রিয়া · করে লবণ ও পানি উৎপন্ন করে ৷' আবার, ফেনলের বেনজিন চক্র অনুরণন বা রেজোন্যান্স প্রদর্শন করে এর ফলে ফেনল অণুতে নিম্নোক্ত অনুরণিত কাঠামো সম্ভব । তবে ফেনলের প্রকৃত কাঠামো হলো এসব অনুরণিত কাঠামোর একটি সংকর কাঠামো। এ অনুরণনের কারণে ফেনলের OH মূলকের অক্সিজেন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এ অক্সিজেন পরমাণুটি O-H বন্ধনের ইলেকট্রনকে আকর্ষণ করে তখন O-H বন্ধন দুর্বল হয়ে পড়ে। এবং পানির উপস্থিতিতে হাইড্রোজেন 'পরমাণুটি প্রোটন (H+) রূপে পৃথক হয়ে পড়ে। এরূপে প্রোটন প্রদানে সক্ষম হওয়ায় ফেনল অম্লধর্মী হয় । অন্যদিকে ইথানল (CH3 – CH2OH) খুবই দুর্বল প্রকৃতির অম্ল। এর pKa মান 16। এটি জলীয় দ্রবণে খুব কম মাত্রায় বিযোজিত হয়ে H+ দান করে বলে ইথানল সামান্য অম্লধর্মী। তবে ইথানল প্রোটন ত্যাগ করলে যে ইথোক্সাইড আয়ন [গণিত] উৎপন্ন হয় তাতে ফিনক্সাইড আয়নের মতো ” ইলেকট্রনের অনুরণন ঘটে না। তাই ইথোক্সাইড আয়ন সুস্থিত নয় । [চিত্র] সুতরাং ফেনল ও ইথানল উভয় যৌগই অম্লধর্মী। তবে ফেনলের অম্লধর্মিতা ইথানল অপেক্ষা বেশি ।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের যৌগ C এবং D এর অম্লধর্মিতা 'অনুরণনের আলোকে বিশ্লেষণ কর ।
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং ফেনল ও ইথানল উভয় যৌগই অম্লধর্মী। তবে ফেনলের অম্লধর্মিতা ইথানল অপেক্ষা বেশি ।