শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের A থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে দেখাও।

উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই- [চিত্র] সুতরাং A যৌগটি 2-ব্রোমো বিউটেন। 2-ব্রোমো বিউটেন থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে দেখানো হলো- 2-ব্রোমো বিউটেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে এক অণু HBr অপসারিত হয়ে বিউটিন-2 উৎপন্ন হয়। [চিত্র] বিউটিন-2 জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। এটি জ্যামিতিক সমাণুতার শর্তাবলি যেমন দ্বি-বন্ধন যুক্ত এবং এর গঠন কাঠামো (ab)C = C.(ab) [(a ≠ b)] অনুসরণ করে। তাই উৎপন্ন যৌগ বিউটিন-2 জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। [চিত্র]

HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল

উদ্দীপকের A থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত কর…

Chittagong · 2017

উত্তর

প্লাস্টিক জাতীয় পদার্থের উপর বল প্রয়োগ করলে আকারের বিকৃতি ঘটে আবার বলের অপসারণ ঘটালে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে, প্লাস্টিকের এ ধর্মই প্লাস্টিসিটি।

উত্তর

ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। হাকেল নীতি অনুযায়ী যে সকল সমতলীয় চাক্রিক যৌগে 4n+ 2 সংখ্যক সঞ্চারণশীল π\pi ইলেকট্রন থাকে (যেখানে n = 0, 1, 2, 3 ইত্যাদি) তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। ন্যাপথালিন এর গঠন নিম্নরূপ: গঠন থেকে দেখা যায় যে, ন্যাপথালিনে পাই (π)(\pi) ইলেকট্রন সংখ্যা 10। তাহলে, 4n + 2 = 10 বা, n = 2 । যেহেতু এর মান 2। তাই ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই- question image সুতরাং A যৌগটি 2-ব্রোমো বিউটেন। 2-ব্রোমো বিউটেন থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে দেখানো হলো- 2-ব্রোমো বিউটেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে এক অণু HBr অপসারিত হয়ে বিউটিন-2 উৎপন্ন হয়। question image বিউটিন-2 জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। এটি জ্যামিতিক সমাণুতার শর্তাবলি যেমন দ্বি-বন্ধন যুক্ত এবং এর গঠন কাঠামো (ab)C = C.(ab) [(a ≠ b)] অনুসরণ করে। তাই উৎপন্ন যৌগ বিউটিন-2 জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। question image

উত্তর

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই- question image সুতরাং A ও B যৌগদ্বয় যথাক্রমে 2-ব্রোমো বিউটেন ও বিউটাইল ব্রোমাইড। নিচে উৎপাদদ্বয়ের ভিন্নতার কারণ বিশ্লেষণ করা হলো- মার্কনিকভের নীতি অনুযায়ী, "অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক H-পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হবে।" এ নীতি অনুসারে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বিউটিন-1 এর সাথে অপ্রতিসম বিকারক HBr এর যুত বিক্রিয়ায় HBr এর ঋণাত্মক অংশ (Br-) বিউটিন-1 এর যে পাশে কম সংখ্যক H পরমাণু অর্থাৎ 2 নং কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়েছে এবং ধনাত্মক অংশ (H+) 1 নং কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাই এক্ষেত্রে প্রধান উৎপাদ হবে 2- ব্রোমো বিউটেন। অপরদিকে কিছু স্বল্প পরিমাণ উৎপাদ মার্কনিকভের নিয়মের বিপরীতে ঘটে যা মাত্র 10% এবং সেটি বিউটাইল ব্রোমাইড। এ কারণে উদ্দীপকের A ও B এর উৎপাদনের পরিমাণ ভিন্ন হয়।
HSCChemistry 2nd PaperChapter 2: জৈব রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.Cu এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় 1° অ্যালকোহল থেকে কোনটি পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.C(CH3)3-OH যৌগটির IUPAC নাম কী?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের কোন জৈব যৌগটিতে হাইড্রোজেন নাই?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি লুকাস বিকারক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.C6H4CI2 দ্বারা কয়টি সমাণু লেখা সম্ভব?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.টটোমারিজম প্রদর্শন করে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বেনজিন চক্রের কার্বন-কার্বন বন্ধনের দৈর্ঘ্য-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপসারণ বিক্রিয়ার ফলে নতুন কোন বন্ধনের সৃষ্টি হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140°C তাপমাত্রার সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়-

ময়মংসিংহ বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য- i. দুই ধাপে ঘটে ii. নিউক্লিওফাইলের উপর নির্ভর করে iii. ইনভারসন ঘটে নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.SN2 কৌশল অনুসারে R-X এর প্রতিস্থাপন হয় কয় ধাপে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।