X ও Y এর মধ্যে কোনটিতে নাইট্রেশন করলে অধিক তাপমাত্রার প্রয়োজন হবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই- [চিত্র] সুতরাং, X ও Y যৌগদ্বয় যথাক্রমে নাইট্রোবেনজিন ও টলুইন। যৌগদ্বয়ের মধ্যে নাইট্রোবেনজিনে নাইট্রেশন করতে অধিক তাপমাত্রার প্রয়োজন। নিচে তা বিশ্লেষণ করা হলো- টলুইনের ক্ষেত্রে একটি অ্যালকাইল মূলক (- CH3) যুক্ত থাকায় এটি অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়। ফলে এটি খুব সহজে এবং কম তাপমাত্রায় (30 °C) নাইট্রেশন বিক্রিয়া দিয়ে থাকে। [চিত্র] পক্ষান্তরে, নাইট্রোবেনজিনের বেনজিনের সাথে যুক্ত – NO₂ মূলকটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হওয়ায় রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। [চিত্র] - NO₂ মূলকের উপস্থিতিতে বেনজিন বলয়ের সক্রিয়তা কমে যাওয়ায় নাইট্রেশন বিক্রিয়া ঘটাতে নাইট্রোবেনজিনের অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। [চিত্র] উপরের আলোচনা থেকে বলা যায়, নাইট্রোবেনজিনের নাইট্রেশনে অধিক তাপমাত্রার প্রয়োজন হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
X ও Y এর মধ্যে কোনটিতে নাইট্রেশন করলে অধিক তাপমাত্রার প্রয়োজন হবে? …
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, A যৌগটি বেনজিন। বেনজিন যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া করার কারণ নিচে ব্যাখ্যা করা হলো-
বেনজিনের রাসায়নিক ধর্ম পর্যালোচনা করলে দেখা যায় বে, বেনজিন কিছু বিশেষ প্রকারের প্রতিস্থাপন বিক্রিয়া যেমন নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট ইত্যাদিতে অংশ নেয়। এর কারণ, বেনজিনের গঠন কাঠামো থেকে দেখা যায়, এঢি sp² সৎকরণে গঠিত। এতে প্রতিটি কার্বন পরমাণুতে ১টি করে অসংকরিত অরবিটাল ইলেক্ট্রেন থাকে। এখন প্রতিটি কার্বনের অরবিটাল পরস্পরের সাথে পাশাপাশি অধিক্রমণ করে ছয়টি ইলেকট্রনের একটি সুষম ষড়ভুজাকার সমতলের উপর ও নিচে সঞ্চারণশীল থাকে।
বেনজিনের বিক্রিয়াকালে আক্রমণকারী ইলেকট্রোফাইল ঐ ইলেকট্রনের মেঘকে প্রথমে আক্রমণ করে বিক্রিয়া শুরু করে। এ কারণে বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে থাকে।উত্তর
সুতরাং, X ও Y যৌগদ্বয় যথাক্রমে নাইট্রোবেনজিন ও টলুইন। যৌগদ্বয়ের মধ্যে নাইট্রোবেনজিনে নাইট্রেশন করতে অধিক তাপমাত্রার প্রয়োজন। নিচে তা বিশ্লেষণ করা হলো-
টলুইনের ক্ষেত্রে একটি অ্যালকাইল মূলক (- CH3) যুক্ত থাকায় এটি অনুরণনের মাধ্যমে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়। ফলে এটি খুব সহজে এবং কম তাপমাত্রায় (30 °C) নাইট্রেশন বিক্রিয়া দিয়ে থাকে।
পক্ষান্তরে, নাইট্রোবেনজিনের বেনজিনের সাথে যুক্ত – NO₂ মূলকটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হওয়ায় রেজোনেন্সের মাধ্যমে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়।
- NO₂ মূলকের উপস্থিতিতে বেনজিন বলয়ের সক্রিয়তা কমে যাওয়ায় নাইট্রেশন বিক্রিয়া ঘটাতে নাইট্রোবেনজিনের অধিক তাপমাত্রার প্রয়োজন হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, নাইট্রোবেনজিনের নাইট্রেশনে অধিক তাপমাত্রার প্রয়োজন হয়।