A ও D সমাণুর মধ্যে কোনটি সিস-ট্রান্স সমাণুতা প্রদর্শনে সক্ষম? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A ও D যৌগ দুটি যথাক্রমে বিউটাইন [গণিত] ও বিউটিন-2 [গণিত] (গ থেকে)। যৌগ দুটির মধ্যে বিউটিন-2 সিস্-ট্রান্স সমাণু প্রদর্শনে সক্ষম। নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো যৌগে কার্বন-কার্বন দ্বি-বন্ধন থাকলে কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব হয় না তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অণু সৃষ্টি হয়, যাদেরকে সিস্-ট্রান্স সমাণু বলে। সিস্-ট্রান্স সমাণুর শর্ত- ১. যৌগকে অবশ্যই চাক্রিক বা দ্বি-বন্ধন যুক্ত হতে হবে। ২. দ্বি-বন্ধন যুক্ত যৌগের গঠন কাঠামো (ab) [গণিত] (ab) হবে যেখানে [গণিত] । উদীপীপকের বিউটিন-2 সিস্-ট্রান্স সমাণুর দুটি শর্তই পূরণ করে সিস্-2বিউটিন ও ট্রান্স-2-বিউটিন গঠন করে। [চিত্র] পক্ষান্তরে বিউটাইন [গণিত] যৌগের ক্ষেত্রে একটি কার্বন-কার্বন ত্রিবন্ধন থাকায় এটি সিস্-ট্রান্স সমাণু প্রদর্শন করতে পারে না। সুতরাং দেখা যায় যে, A B D সমাণুর মধ্যে D সমাণু সিস্-ট্রান্স সমাণুতা প্রদর্শনে সক্ষম।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A ও D সমাণুর মধ্যে কোনটি সিস-ট্রান্স সমাণুতা প্রদর্শনে সক্ষম? বিশ্ল…
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং E বৌগটি বিউটিন-1। বিউটিন-1 এর সাথে HBr এর বিক্রিয়া সমীকরণসহ নিচে বর্ণনা করা হলো-
বিউটিন-1 এর সাথে HBr এর বিক্রিয়ায় দু'ধরনের উৎপাদ পাওয়া যায়।
এক্ষেত্রে 2-ব্রোমো বিউটেন প্রধান উৎপাদ হয়েছে। কারণ মারকনিকভ নিয়ম অনুসারে বিউটিন-1 এর সাথে অপ্রতিসম বিকারক HBr এর বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক অংশ (Br-) বিউটিন-1 এর কম সংখ্যক H-পরমাণু বিশিষ্ট 2 নং কার্বনে এবং বিকারকের ঋণাত্মক অংশ দ্বি-বন্ধনের বেশি সংখ্যক H-পরমাণু বিশিষ্ট কার্বন তথা 1 নং কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদরূপে 2-ব্রোমো বিউটেন উৎপন্ন হয়েছে।উত্তর
পক্ষান্তরে বিউটাইন যৌগের ক্ষেত্রে একটি কার্বন-কার্বন ত্রিবন্ধন থাকায় এটি সিস্-ট্রান্স সমাণু প্রদর্শন করতে পারে না। সুতরাং দেখা যায় যে, A B D সমাণুর মধ্যে D সমাণু সিস্-ট্রান্স সমাণুতা প্রদর্শনে সক্ষম।