উদ্দীপকের X-যৌগটি কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করবে তা যুক্তিসহকারে ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের X-যৌগটি আলোক সক্রিয় সমাণুতা প্রদর্শন করবে। নিচে তা যুক্তিসহকারে ব্যাখ্যা করা হলো- আলোক সমাণুতা প্রদর্শনের জন্য একটি যৌগের অণুর ত্রিমাত্রিক গঠনের নিচের শর্তসমূহ মেনে চলে । যথা— ১. আলোক সক্ৰিয় যৌগের অণুর ত্রিমাত্রিক গঠনে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্ৰ থাকে। ২. যৌগটি তল সমবর্তিত আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে। ৩ . দুটি কনফিগারেশন থাকে যারা একে অপরের উপর অ- উপরিস্থাপনীয় এবং দর্পণ প্রতিবিম্ব । ৪. যৌগের অণুর ত্রিমাত্রিক গঠনে প্রতিসাম্য উপাদান অনুপস্থিত থাকে । উদ্দীপকের যৌগটিতে একটি কাইরাল কার্বন থাকায যৌগটি আলোক সমাণুতা প্রদর্শন করে। যৌগটি আণবিক স্থানিক বিন্যাস এবং এদের “দর্পণ প্রতিবিম্ব” নিচে দেখানো হলো— যৌগের ত্রিমাত্রিক গঠন থেকে দেখা যায়, এতে অপ্রতিসম কার্বন পরমাণু বিদ্যমান এবং সমাণু দুটি (d ও 7) পরস্পরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু পরস্পরের উপর অ-উপরিস্থাপনীয়। এছাড়া সমাণু দুটি একতলীয় আলোর তলকে ভিন্ন ভিন্ন দিকে আবর্তন করে । উপরের আলোচনা থেকে বুঝা যায়, উদ্দীপকের X-যৌগটি আলোক সক্রিয় সমাণুতা প্রদর্শন করে ।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের X-যৌগটি কোন ধরনের স্টেরিও সমানুতা প্রদর্শন করবে তা যুক্তি…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর