A এবং B এর উৎপাদনের পরিমাণ ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই- [চিত্র] সুতরাং A ও B যৌগদ্বয় যথাক্রমে 2-ব্রোমো বিউটেন ও বিউটাইল ব্রোমাইড। নিচে উৎপাদদ্বয়ের ভিন্নতার কারণ বিশ্লেষণ করা হলো- মার্কনিকভের নীতি অনুযায়ী, "অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক H-পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হবে।" এ নীতি অনুসারে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বিউটিন-1 এর সাথে অপ্রতিসম বিকারক HBr এর যুত বিক্রিয়ায় HBr এর ঋণাত্মক অংশ (Br-) বিউটিন-1 এর যে পাশে কম সংখ্যক H পরমাণু অর্থাৎ 2 নং কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়েছে এবং ধনাত্মক অংশ (H+) 1 নং কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাই এক্ষেত্রে প্রধান উৎপাদ হবে 2- ব্রোমো বিউটেন। অপরদিকে কিছু স্বল্প পরিমাণ উৎপাদ মার্কনিকভের নিয়মের বিপরীতে ঘটে যা মাত্র 10% এবং সেটি বিউটাইল ব্রোমাইড। এ কারণে উদ্দীপকের A ও B এর উৎপাদনের পরিমাণ ভিন্ন হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A এবং B এর উৎপাদনের পরিমাণ ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং A যৌগটি 2-ব্রোমো বিউটেন। 2-ব্রোমো বিউটেন থেকে একটি জ্যামিতিক সমাণু সমীকরণের সাহায্যে প্রস্তুত করে দেখানো হলো- 2-ব্রোমো বিউটেনকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে এক অণু HBr অপসারিত হয়ে বিউটিন-2 উৎপন্ন হয়।
বিউটিন-2 জ্যামিতিক সমাণু প্রদর্শন করে। এটি জ্যামিতিক সমাণুতার শর্তাবলি যেমন দ্বি-বন্ধন যুক্ত এবং এর গঠন কাঠামো (ab)C = C.(ab) [(a ≠ b)] অনুসরণ করে। তাই উৎপন্ন যৌগ বিউটিন-2 জ্যামিতিক সমাণু প্রদর্শন করে।

উত্তর
সুতরাং A ও B যৌগদ্বয় যথাক্রমে 2-ব্রোমো বিউটেন ও বিউটাইল ব্রোমাইড। নিচে উৎপাদদ্বয়ের ভিন্নতার কারণ বিশ্লেষণ করা হলো- মার্কনিকভের নীতি অনুযায়ী, "অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ কম সংখ্যক H-পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হবে।" এ নীতি অনুসারে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ বিউটিন-1 এর সাথে অপ্রতিসম বিকারক HBr এর যুত বিক্রিয়ায় HBr এর ঋণাত্মক অংশ (Br-) বিউটিন-1 এর যে পাশে কম সংখ্যক H পরমাণু অর্থাৎ 2 নং কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়েছে এবং ধনাত্মক অংশ (H+) 1 নং কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাই এক্ষেত্রে প্রধান উৎপাদ হবে 2- ব্রোমো বিউটেন। অপরদিকে কিছু স্বল্প পরিমাণ উৎপাদ মার্কনিকভের নিয়মের বিপরীতে ঘটে যা মাত্র 10% এবং সেটি বিউটাইল ব্রোমাইড। এ কারণে উদ্দীপকের A ও B এর উৎপাদনের পরিমাণ ভিন্ন হয়।