উদ্দীপকের B যৌগ থেকে C যৌগ তৈরির বিক্রিয়া কৌশল দেখাও।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়া পূর্ণ করে পাই- [চিত্র] সুতরাং B যৌগটি বেনজিন ও C যৌগটি নাইট্রোবেনজিন। বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপাদনের কৌশল নিচে আলোচনা করা হলো- বিক্রিয়াটি তিনটি ধাপে ঘটে- ১ম ধাপ: গাঢ় HNO3 ও H₂SO₄ মিশ্রণের বিক্রিয়ায় ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন (NO₂+) তৈরি হয়। [চিত্র] এখানে H₂SO₄ নাইট্রিক এসিডকে প্রোটন দান করায় HNO3 ও হাইড্রক্সিল আয়ন ত্যাগ করে নাইট্রোনিয়াম আয়ন গঠিত হয়। ২য় ধাপ: ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন NO₂ আয়ন বেনজিন চক্রকে আক্রমণ করে এবং চক্রের কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে মধ্যবর্তী ধনাত্মক কার্বোনিয়াম আয়ন বা বেনজোনিয়াম আয়ন উৎপন্ন করে। এটি অনুরণন দ্বারা সুস্থিত। [চিত্র] ৩য় ধাপ: ক্ষারীয় আয়ন যেমন, HSO₄- আয়ন কার্বোনিয়াম আয়ন হতে একটি প্রোটন অপসারণ করে প্রতিস্থাপিত স্থায়ী যৌগ নাইট্রোবেনজিন তৈরি করে। এটি দ্রুত গতিসম্পন্ন ধাপ। [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের B যৌগ থেকে C যৌগ তৈরির বিক্রিয়া কৌশল দেখাও।
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং B যৌগটি বেনজিন ও C যৌগটি নাইট্রোবেনজিন। বেনজিন থেকে নাইট্রোবেনজিন উৎপাদনের কৌশল নিচে আলোচনা করা হলো-
বিক্রিয়াটি তিনটি ধাপে ঘটে-
১ম ধাপ: গাঢ় HNO3 ও H₂SO₄ মিশ্রণের বিক্রিয়ায় ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন (NO₂+) তৈরি হয়।
এখানে H₂SO₄ নাইট্রিক এসিডকে প্রোটন দান করায় HNO3 ও হাইড্রক্সিল আয়ন ত্যাগ করে নাইট্রোনিয়াম আয়ন গঠিত হয়।
২য় ধাপ: ইলেকট্রনাকর্ষী বিকারক নাইট্রোনিয়াম আয়ন NO₂ আয়ন বেনজিন চক্রকে আক্রমণ করে এবং চক্রের কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে মধ্যবর্তী ধনাত্মক কার্বোনিয়াম আয়ন বা বেনজোনিয়াম আয়ন উৎপন্ন করে। এটি অনুরণন দ্বারা সুস্থিত।
৩য় ধাপ: ক্ষারীয় আয়ন যেমন, HSO₄- আয়ন কার্বোনিয়াম আয়ন হতে একটি প্রোটন অপসারণ করে প্রতিস্থাপিত স্থায়ী যৌগ নাইট্রোবেনজিন তৈরি করে। এটি দ্রুত গতিসম্পন্ন ধাপ।

উত্তর