X এবং Z যৌগের যুত বিক্রিয়ার ধরন ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের X ও Z যৌগ দুটি যথাক্রমে 2-মিথাইল প্রোপিন ও প্রোপানোন (গ-থেকে পাই)। নিচে যৌগ দুটির যুত বিক্রিয়ার ধরন ভিন্নতার কারণ আলোচনা করা হলো- 2-মিথাইল প্রোপিন (CH3 – C(CH3) – CH₂) যৌগটির ক্ষেত্রে কার্বন- কার্বন দ্বি-বন্ধনের [গণিত] - ইলেকট্রনদ্বয় সঞ্চারণশীল, তাই কার্বন-কার্বন দ্বি- বন্ধন ইলেকট্রন আকর্ষী বিকারকের নিকট ইলেকট্রন দাতারূপে কাজ করে। 2-মিথাইল প্রোপিনের [গণিত] -ইলেকট্রনের প্রভাবে ধনাত্মক ও ঋণাত্মক দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। ধনাত্মক অংশ (Z+) অ্যালকিনের দ্বি-বন্ধনের কাছে ইলেকট্রোফাইলরূপে আগমনের ফলে দ্বি-বন্ধনের [গণিত] -ইলেকট্রনদ্বয় বিকারকের প্রতি আকৃষ্ট হতে থাকে। তখন দ্বি-বন্ধনের এক কার্বনে ঋণাত্মক চার্জ সৃষ্টি করে এবং ইলেকট্রোফাইল সঙ্গে সঙ্গে এতে যুক্ত হয়। ফলে 2-মিথাইল প্রোপিন ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দেয়। [চিত্র] নিউক্লিওফাইল (Nu-) এর আগমনের সাথে [গণিত] ইলেকট্রন কার্বন পরমাণু থেকে অক্সিজেন পরমাণুর দিকে আকর্ষিত হয়। ফলে অক্সিজেন ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং তা H+ এর সাথে যুক্ত হয়ে উৎপাদ উৎপন্ন করে। অর্থাৎ প্রোপানোন নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয়। উপরের আলোচনা থেকে বলা যায়, X যৌগটি ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দিলেও Z যৌগটি নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয় অর্থাৎ বিক্রিয়ার ধরন ভিন্নতর।
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
X এবং Z যৌগের যুত বিক্রিয়ার ধরন ভিন্নতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং, Y যৌগটি মিথান্যাল (H – CHO)। মিথান্যালের পরবর্তী সমগোত্রক ইথান্যাল (CH3 – CHO) থেকে সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুতির সমীকরণ নিচে দেওয়া হলো-
গ্রিগনার্ড বিকারক (CH3 – Mg – I) এর সাথে ইথান্যাল বিক্রিয়া করে প্রথমে যুত যৌগ এবং পরে তা আর্দ্রবিশ্লেষিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হয়।উত্তর
নিউক্লিওফাইল (Nu-) এর আগমনের সাথে ইলেকট্রন কার্বন পরমাণু থেকে অক্সিজেন পরমাণুর দিকে আকর্ষিত হয়। ফলে অক্সিজেন ঋণাত্মক চার্জযুক্ত হয় এবং তা H+ এর সাথে যুক্ত হয়ে উৎপাদ উৎপন্ন করে। অর্থাৎ প্রোপানোন নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, X যৌগটি ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া দিলেও Z যৌগটি নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয় অর্থাৎ বিক্রিয়ার ধরন ভিন্নতর।