A যৌগ থেকে কীরূপে কার্বক্সিলিক এসিড প্রস্তুত করা যায়, সমীকরণসহ লিখ।
উত্তর: উদ্দীপকের A যৌগটি ইথাইন [গণিত] ; যেখানে C₂H₂ দুই কার্বনবিশিষ্ট অসম্পৃক্ত তথা অ্যালকাইন যৌগ। ইথাইন থেকে কার্বক্সিলিক এসিড প্রস্তুতি নিম্নরূপ- লঘু H₂SO₄ ও 2% মারকিউরিক সালফেটের উপস্থিতিতে ইথাইনের সঙ্গে পানি সংযোজনের ফলে ইথান্যাল উৎপন্ন হয়। [চিত্র] উৎপন্ন ইথান্যালকে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে কার্বক্সিলিক এসিড উৎপন্ন হয়। [চিত্র]
HSC Chemistry 2nd Paper Chapter 2: জৈব রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 2: জৈব রসায়ন · সৃজনশীল
A যৌগ থেকে কীরূপে কার্বক্সিলিক এসিড প্রস্তুত করা যায়, সমীকরণসহ লিখ।
উদ্দীপক
(2-কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত যৌগ)Dhaka · 2017
উত্তর
বন্ধনকে -গ্লাইকোসাইড বন্ধন বলে।উত্তর
উত্তর
উৎপন্ন ইথান্যালকে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে কার্বক্সিলিক এসিড উৎপন্ন হয়।

উত্তর
সুতরাং B ও C যৌগ দুটি যথাক্রমে বেনজিন ও টলুইন। ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে টলুইন বেনজিন অপেক্ষা অধিক সক্রিয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-
টলুইনে বেনজিন বলয়ের সাথে মিথাইল (- CH3) মূলক উপস্থিত থাকে। মিথাইল মূলক ধনাত্মক আবেশধর্মিতা দ্বারা ইলেকট্রন মেঘ বেনজিন বলয়ে ঠেলে দেয়। তখন অনুরণের মাধ্যমে বেনজিন বলয়ে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে আগমনকারী দ্বিতীয় ইলেট্রোফাইল মূলকটিকে অর্থো ও প্যারা অবস্থানে প্রবেশের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেয় বা নির্দেশ দেয়। এজন্য মিথাইল মূলককে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বলা হয়। মিথাইল মূলক বেনজিন চক্রে উপস্থিত থাকলে বেনজিন চক্রে ইলেকট্রোফাইলের আক্রমণ সহজতর হয়। ফলে প্রতিস্থাপিত যৌগ গঠিত হয়।
অন্যদিকে, বেনজিনে কোনো সক্রিয়নকারী মূলক না থাকায় বেনজিনে ইলেকট্রোফাইলের আক্রমণ তুলনামূলকভাবে কঠিনতর হয়। সামগ্রিকভাবে বলা যায়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিনের চেয়ে টলুইন অধিক সক্রিয়।
