এসিড বৃষ্টি সৃষ্টিতে B ও C অর্থ্যাৎ No ও SO₂ গ্যাসের ভূমিকা সমীকরণসহ ব্যাখা করা হলো:-
সাধারণত বৃষ্টির পানি কিছুটা অম্লীয় হয়। কারণ বৃষ্টিপাতের সময় বৃষ্টির পানির সাথে বায়ুমন্ডলের CO2 গ্যাসের কিছু অংশ বিক্রিয়া করে দুর্বল কার্বনিক এসিড তৈরি করে। কার্বনিক এসিড (H2SO4) দূর্বল হওয়ায় বিশুদ্ধ পানির pH 7 হলেও বৃষ্টির পানির pH সাধারণত 5-6 হয়ে থাকে।
H2O + CO2 ⇋ H2CO3
আবার, সৃষ্ট কার্বনিক এসিড বিয়োজিত হয়ে CO2 বায়ুমন্ডলে মিশে যায়। ফলে CO₂ এর কারণে যে এসিড বৃষ্টি হয় তা পরিবেশের তেমন কোনো ক্ষতি না করলেও যদি বাতাসে S ও N এর বিভিন্ন অক্সাইড যেমনঃ NO, SO2 ইত্যাদি অধিক পরিমাণে উপস্থিত থাকে এবং এগুলো বায়ুতে উপস্থিত বিক্রিয়ক, প্রভাবক ও সৌরশক্তির প্রভাবে O2 এবং H2O এর সাথে বিক্রিয়া করে H2SO4 এবং HNO3 গঠন করে। H2SO4 ও HNO3 মিশ্রিত পানি যখন বৃষ্টি আকারে ভূপৃষ্টে পতিত হয় তা আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। এ ধরনের বৃষ্টিকে আমরা এসিড বৃষ্টি বলে থাকি। এর জন্য H2SO3, H2SO4 ও HNO3 প্রধান ভূমিকা পালন করে যা প্রাইমারি বায়ু দূষক, SO2 গ্যাস এবং (NOX) নাইট্রোজেন অক্সাইড সমূহ যেমনঃ NO হতে উৎপন্ন হয়।
H2O + SO2 → H2SO4
H2S04 + H2O2 → H2SO4 + H20
2NO2 + O3 → N2O5 + 02
N205 + H₂O →2HNO3
এভাবে এসিড বৃষ্টি সৃষ্টিতে NO ও SO2 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।