ফেনলফথ্যালিন এর বর্ণ পরিবর্তন pH এর সাথে সম্পর্কিত কেন?
উত্তর: ফেনলফথ্যালিন মৃদু অম্লীয় প্রকৃতির নির্দেশক। এটি জলীয় দ্রবণে খুব সামান্য পরিমাণে আয়নিত হয় এবং জলীয় দ্রবণে এর কোনো বর্ণ থাকে না। কোনো অম্লীয় দ্রবণে এর বিয়োজন মাত্রা আরও হ্রাস পায় এবং দ্রবণটি বর্ণহীন থেকে যায়। তবে ক্ষারীয় দ্রবণে ফেনলফথ্যালিন আয়নিত হয়ে সংশ্লিষ্ট লবণ গঠনের মাধ্যমে গোলাপী বর্ণ প্রদর্শন করে। এখন তীব্র ক্ষার ও মৃদু অম্ল এর প্রশমনে যে লবণ উৎপন্ন হয় তা দ্রবণে আর্দ্রবিশ্লেষিত হয়ে OH- আয়নের আধিক্য ঘটায়। ফলে দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হয়। এক্ষেত্রে সমাপ্তি বিন্দুতে pH এর মান 7 এর অধিক হয়। ফেনলফথ্যালিন এর pKa এর মান 9.6 এবং বর্ণ পরিবর্তনের pH সীমা (8.3 - 10.0)। এজন্য এ ধরনের টাইট্রেশনে ফেনলফথ্যালিন একটি কার্যকর নির্দেশক। এখন, ক্ষারীয় দ্রবণে pH এর মান 7 এর অধিক এবং ফেনলফথ্যালিন ক্ষারীয় দ্রবণে গোলাপী বর্ণ প্রদর্শন করে এবং এ বর্ণ পরিবর্তনের pH সীমা (8.3 -10.0)। তাই বলা যায়, ফেনলফথ্যালিন এর বর্ণ পরিবর্তন pH এর সাথে সম্পর্কিত।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
ফেনলফথ্যালিন এর বর্ণ পরিবর্তন pH এর সাথে সম্পর্কিত কেন?
উদ্দীপক

নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর