He গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে PV এর মান বাড়তে থাকে। অর্থাৎ PV এর মান সকল ক্ষেত্রে আদর্শ গ্যাসের ধ্রুবক মান (RT) অপেক্ষা বেশি হয়। He গ্যাসের ক্ষেত্রে Z এর মান । এর চেয়ে বড় যা আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল। যে তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাসের PV বনাম P লেখচিত্রটি নিম্নচাপ বিশিষ্ট অঞ্চলে P অক্ষের সমান্তরাল হয় সেই তাপমাত্রাকে ঐ গ্যাসের বয়েল তাপমাত্রা বলে। অর্থাৎ যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে তাকে বয়েল তাপমাত্রা বলে। He গ্যাসের বয়েল উষ্ণতা সাধারণ উষ্ণতা হতে কম। এজন্য He এর PV বনাম P এর লেখচিত্রে অবতল অংশ দেখা যায় না। এ জন্য He গ্যাসে ধনাত্মক বিচ্যুতি ঘটেছে। অন্যদিকে, CO2 গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে PV এর মান প্রথম দিকে ধ্রুবক মান (RT) অপেক্ষা ক্রমশ হ্রাস পেতে থাকে এবং চাপের নির্দিষ্ট মান PV এর মান সর্বনিম্ন হয়। এরপর চাপ বৃদ্ধির সাথে PV এর মান ক্রমাগত বাড়তে থাকে এবং এক সময় আদর্শ মান (RT) অপেক্ষা বেশি হয়, এ ক্ষেত্রে রেখাতে অবতল অংশ থাকে। CO2 গ্যাসের Z এর মান 1 এর চেয়ে কম বলে গ্যাসটি বাস্তব গ্যাস এবং একই তাপমাত্রা ও চাপে গ্যাসটি আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল। CO2 গ্যাসের বয়েল তাপমাত্রা সাধারণ তাপমাত্রা অপেক্ষা বেশি। এজন্য এর PV বনাম P এর লেখচিত্রে অবতল অংশ অংশ দেখা যায়, অর্থাৎ CO2 গ্যাসে ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে।
তাই বলা যায়, (ii) এর গ্যাস দুটির বিচ্যুতির ধরন ভিন্ন।