উদ্দীপকের A গ্যাসটি আদর্শ গ্যাস। পক্ষান্তরে B ও C গ্যাস দুটি বাস্তব গ্যাস। মূলত দুটি কারণে বাস্তব গ্যাস দুটির আচরণ আদর্শ গ্যাসের অনুরূপ নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-
১. আয়তন ত্রুটি: গ্যাসপাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুসমূহের নিজস্ব মোট আয়তন অতি নগণ্য। কিন্তু উচ্চ চাপে অণুসমূহের মোট আয়তন মোটেই নগণ্য নয়। উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরল এবং এমনকি কঠিনেও পরিণত করা যায়। তরল ও কঠিন অবস্থায় বস্তুর আয়তন থাকবে। এছাড়াও প্রমাণ তাপমাত্রা ও চাপে। মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। অর্থাৎ যত নগণ্যই হোক না কেন গ্যাস অণুসমূহের একটি নিজস্ব আয়তন আছে। আর তাই, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না।
২. চাপ ত্রুটি: অণুসমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই। ধারণাটি ঠিক নয়। চাপ প্রয়োগ করলে এবং তাপমাত্রা হ্রাস করলে গ্যাসসমূহ তরলে পরিণত হয়। এ তথ্য প্রমাণ করে যে, গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর রয়েছে। আর এ আন্তঃআণবিক আকর্ষণের জন্য গ্যাসের চাপ আদর্শ গ্যাসের সমীকরণে P ধরলে বাস্তব গ্যাসের জন্য তা হবে কিছু বেশি যথা, P + আন্তঃআণবিক শক্তি। সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ বল বিবেচনা না করলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ (PV = nRT) মেনে চলে না তথা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়।
সুতরাং উপরোক্ত দুটি কারণে B, C, D বাস্তব গ্যাসসমূহ A আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়।