CO কে নীরব ঘাতক বলা হয় কেন?
উত্তর: CO বর্ণহীন, গন্ধহীন গ্যাস। তাই পরিবেশে এর উপস্থিতি মানুষ সহজে বুঝতে পারে না। CO নিঃশ্বাসের সঙ্গে প্রাণিদেহে ঢুকে রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে জটিল যৌগ গঠন করে এবং প্রাণিদেহে অক্সিজেন পরিবহন ব্যাহত হয়। ফলে বিভিন্ন শ্বাস কষ্টজনিত রোগ সৃষ্টি হয়। এ ছাড়া O₂ পরিবহনে অসুবিধার কারণে শরীরের টিস্যুতে O₂ সরবরাহের জন্য হৃদপিণ্ডের উপর চাপ পড়ে। ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এ ঘটনাটি প্রাণীর অগোচরে ঘটে। এজন্য CO কে নীরব ঘাতক বলা হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
CO কে নীরব ঘাতক বলা হয় কেন?
উদ্দীপক

সরকারি বরিশাল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
লেখচিত্রের C গ্যাসটি হলো আদর্শ গ্যাস। এটি বয়েলের PV = ধ্রুবক এই সূত্র মেনে চলে। তাই একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন চাপে 1 mol গ্যাসের জন্য হয়। ফলে এক্ষেত্রে X- অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়।
অপরদিকে অন্য গ্যাস দুটি বাস্তব গ্যাস।
ও গ্যাস দুটির লেখচিত্র C-এর অনুরূপ না হওয়ার কারণ
নিম্নরূপ-
i. CO₂ গ্যাসের ক্ষেত্রে, চাপবৃদ্ধির ফলে PV-এর মান প্রথম দিকে কমতে থাকে এবং চাপের একটি নির্দিষ্ট মানে PV-এর মান সর্বনিম্ন হয়। এরপর চাপ বাড়তে থাকলে PV-এর মান ক্রমশ বাড়তে থাকে এবং একসময় RT-এর মানকে ছাড়িয়ে যায়। এ ধরনের রেখাগুলোতে একটি অবতল অংশ আছে। এসব গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল বৃদ্ধি পায় এবং আয়তন হ্রাস পায়। এ আয়তনে আন্তঃআণবিক আকর্ষণ প্রাধান্য লাভকরে। চাপ আরো বৃদ্ধি করা হলে অণুসমূহের মধ্যে বিকর্ষণ বল কার্যকর হতে শুরু করে। বিকর্ষণ বল আকর্ষণ বলের চেয়ে প্রাধান্য লাভ করলে (PV/RT > 1), সমতাপীয় রেখা ভগ্নরেখা অতিক্রম করে উপরের দিকে বৃদ্ধি পেতে থাকে।
ii. H₂ গ্যাসের ক্ষেত্রে, চাপ বৃদ্ধির ফলে PV-এর মান প্রথম থেকেই বাড়তে থাকে এবং এদের ক্ষেত্রে প্রাপ্ত রেখাগুলোর কোনো অবতল অংশ নেই। এ ধরনের গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধি করা হলে আন্তঃআণবিক বিকর্ষণ বল সর্বদাই প্রাধান্য বিস্তার করে। তাই চাপ বৃদ্ধির সাথে ২ এর মান সরলরৈখিকভাবে বৃদ্ধি পেতে থাকে।উত্তর