(i) নং ও (ii) নং পাত্রের দ্রবণের টাইট্রেশনে কোনটি উপযুক্ত নির্দেশক- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের (i) নং পাত্রের দ্রবণ [গণিত] , যা তীব্রএসিড ও (ii) নং পাত্রের দ্রবণ [গণিত] , যা মৃদু ক্ষার। উক্ত দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক লেখচিত্রসহকারে নির্ধারণ করা হলো- যখন কোনো তীব্র এসিডকে মৃদু ক্ষারক দ্বারা টাইট্রেশন করা হয় তখন যে লবণ উৎপন্ন হয় তা জলীয় দ্রবণে আংশিক আর্দ্র-বিশ্লেষিত থাকে। এর ফলে দ্রবণে কিছুটা মৃদু ক্ষারক ও তীব্র এসিড উৎপন্ন হয়। ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণ কিছুটা অম্লীয় হয়। এক্ষেত্রে এমন একটি নির্দেশক নিতে হবে যার pH পরিবর্তনের সীমা 7 অপেক্ষা কম হয়। মিথাইল অরেঞ্জ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ মিথাইল অরেঞ্জের pH বিস্তার 3.1-4.4। অপরদিকে মৃদু ক্ষারক ও তীব্র এসিডের টাইট্রেশনকালে তুল্যতা বিন্দু অতিক্রমের সময় pH এর মান 3.5 থেকে 7.0 হয়। এজন্য মিথাইল অরেঞ্জ এ ধরনের টাইট্রেশনে উৎকৃষ্ট নির্দেশক। [চিত্র] উপরের আলোচনা থেকে বলা যায়, মৃদু ক্ষার ও তীব্র এসিডের টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ নির্দেশক উপযুক্ত।
HSC Chemistry 2nd Paper Chapter 1: পরিবেশ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 1: পরিবেশ রসায়ন · সৃজনশীল
(i) নং ও (ii) নং পাত্রের দ্রবণের টাইট্রেশনে কোনটি উপযুক্ত নির্দেশক-…
উদ্দীপক

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উপরের আলোচনা থেকে বলা যায়, মৃদু ক্ষার ও তীব্র এসিডের টাইট্রেশনে মিথাইল অরেঞ্জ নির্দেশক উপযুক্ত।উত্তর
উত্তর