আলোর বর্ণালির দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি?
ক. গামা রশ্মি
খ. রঞ্জন রশ্মি
গ. অবলোহিত রশ্মি
ঘ. অতিবেগুনি রশ্মি
উত্তর: অবলোহিত রশ্মি
ব্যাখ্যা: গামা রশ্মি, রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলো অপেক্ষা ছোট, কিন্তু অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলো অপেক্ষা বড়।
HSC Chemistry 1st Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · MCQ