গ্যালভানিক কোষে লবন সেতু ব্যবহার করা হয় কেন?
উত্তর: গ্যালভানিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয়। কারণ গ্যালভানিক কোষে দুটি ভিন্ন পাত্রে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য ও ধাতব তড়িৎদ্বার আংশিক নিমজ্জিত থাকে। গ্যালভানিক কোষের তড়িৎদ্বারে জারণ-বিজারণ বিক্রিয়ার সময় লবণ সেতুর অনুপস্থিতিতে জারণ - অর্ধকোষে ক্যাটায়ন এবং বিজারণ অর্ধকোষে অ্যানায়নের আধিক্য ঘটে অর্থাৎ পরিমাণের বৃদ্ধি ঘটে। ফলে তড়িৎপ্রবাহ ব্যাহত হয় এবং হ্রাস পেতে পেতে এক সময় তা বন্ধ হয়ে যায়। এজন্য লবণ সেতু ব্যবহার করে নিরবচ্ছিন্ন তড়িৎপ্রবাহ বজায় রাখা হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল
গ্যালভানিক কোষে লবন সেতু ব্যবহার করা হয় কেন?
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর