মৃদু এসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে ফেনফথ্যালিনকে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয় কেন?
উত্তর: মৃদু এসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে ফেনফথ্যালিনকে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। কারণ মৃদু অম্লকে তীব্র ক্ষারক দ্বারা টাইট্রেশনের সময় যে লবণ উৎপন্ন হয় তা আর্দ্র বিশ্লেষিত হয়ে কিছু পরিমাণে মৃদু অম্ল ও তীব্র ক্ষারক উৎপন্ন করে। ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণ কিছুটা ক্ষারীয় থাকে অর্থাৎ pH এর মান 7 এর উপরে থাকে। এক্ষেত্রে ফেনফথ্যালিন উৎকৃষ্ট নির্দেশক। কারণ এর pH পরিবর্তনের সীমা 8.3 - 10.0। মিথাইল রেড (pH বিস্তার 4.2 – 6.3) বা মিথাইল - অরেঞ্জ (pH বিস্তার 3.1-4.4) নির্দেশক হিসেবে নিলে তুল্যতা বিন্দুতে আগেই বর্ণের পরিবর্তন হয়ে যায়, ফলে টাইট্রেশনে ভুল হয়।
HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল
মৃদু এসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে ফেনফথ্যালিনকে নির্দেশক হিসেবে …
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এ সমীকরণই আণবিক আকারে উল্লেখিত জারণ-বিজারণ বিক্রিয়াটির সমতাযুক্ত সমীকরণ।
যেহেতু বিক্রিয়াটি ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে সংঘটিত হয়েছে, সেহেতু বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ ও বিজারণের মাধ্যমে যুগপৎ সংঘটিত হয়েছে।