H3PO4 এবং HNO3 এর মধ্যে কোনটি অধিক সবল? কেন?
উত্তর: আমরা জানি, অক্সি-এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণমান বৃদ্ধির সাথে সাথে এসিডের তীব্রতা বৃদ্ধি পায়। অর্থাৎ যে অক্সি এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণমান বেশি, সে এসিড তুলনামূলকভাবে অধিক শক্তিশালী। কেন্দ্রীয় পরমাণুর জারণমান সমান হলে যার কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্ব বেশি সেটি অধিক শক্তিশালী। কেন্দ্রীয় পরমাণুর চার্জঘনত্ব বেশি হওয়ায় কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে পড়ে এবং সহজে প্রোটন (H+) বিচ্যুত হয়। HNO3 ও H3PO4 উভয় যৌগেরই কেন্দ্রীয় পরমাণুর জারণমান সমান (+5)। কিন্তু P পরমাণু অপেক্ষা N পরমাণুর আকার ছোট হওয়ায় N পরমাণুর চার্জঘনত্ব বেশি। তাই H3PO4 অপেক্ষা HNO3 অধিক সবল অর্থাৎ অম্লধর্মী।
HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল
H3PO4 এবং HNO3 এর মধ্যে কোনটি অধিক সবল? কেন?
উত্তর