(I) নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত নির্দেশকদ্বয়ের উভয়কে ব্যবহার করা যাবে কি? প্রশমন রেখাচিত্রের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের । নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত মিথাইল অরেঞ্জ ও ফেনলফথ্যালিন নির্দেশকদ্বয়ের উভয়কে ব্যবহার করা যাবে না। নিচে প্রশমন রেখাচিত্রের আলোকে তা ব্যাখ্যা করা হলো- যখন কোনো তীব্র এসিডকে মৃদু ক্ষারক দ্বারা টাইট্রেশন করা হয়, তখন যে লবণ উৎপন্ন হয় তা জলীয় দ্রবণে আংশিক আর্দ্র বিশ্লেষিত থাকে। এর ফলে দ্রবণে কিছুটা মৃদু ক্ষারক ও তীব্র এসিড উৎপন্ন হয়, ফলে তুল্যতা বিন্দুতে দ্রবণ কিছুটা অম্লীয় হয় অর্থাৎ দ্রবণের pH এর মান 7 এর নিচে হয়। এসিড ও ক্ষারকের শক্তির পার্থক্য এবং দ্রবণের ঘনমাত্রার উপর তুল্যতা বিন্দুতে দ্রবণের pH নির্ভর করে তবে তা অবশ্যই 7 এর নিচে হবে। উদ্দীপকের HCI তীব্র এসিড ও Na2CO3 দুর্বল ক্ষার হওয়ায় HCI দ্বারা Na₂CO₃ দ্রবণের টাইট্রেশনের তুল্যতা বিন্দুতে pH এর মান প্রায় ১ হয়। তুল্যতা বিন্দু অতিক্রমকালে pH এর মান 3.5 থেকে 7.0 পর্যন্ত পরিবর্তিত হয়। সুতরাং মিথাইল অরেঞ্জ (pH বিস্তার 3.1 – 4.4) এ ধরনের টাইট্রেশনে উৎকৃষ্ট নির্দেশক। এ ধরনের টাইট্রেশনের প্রশমন রেখাচিত্র দেওয়া হলো- [চিত্র] [ব্যবহৃত Na₂CO, এর আয়তন (ml)] অপরদিকে ফেনলফথ্যালিন (pH বিস্তার 8.3-10.0) 10.0) নির্দেশক ব্যবহার করা হলে নির্দিষ্ট পরিমাণ Na₂CO₃ দ্রবণ যোগ করার পরও বর্ণের কোনো পরিবর্তন পাওয়া যাবে না। অর্থাৎ টাইট্রেশনে অনেক ভুল হবে। এ কারণে উদ্দীপকের I নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত নির্দেশকদ্বয়ের কেবল মিথাইল অরেঞ্জ ব্যবহার করা যাবে।
HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল
(I) নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত নির্দেশকদ্…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং দ্রবণদ্বয়কে মিশ্রিত করলে মিশ্রণের ঘনমাত্রা ।উত্তর
[ব্যবহৃত Na₂CO, এর আয়তন (ml)]
অপরদিকে ফেনলফথ্যালিন (pH বিস্তার 8.3-10.0) 10.0) নির্দেশক ব্যবহার করা হলে নির্দিষ্ট পরিমাণ Na₂CO₃ দ্রবণ যোগ করার পরও বর্ণের কোনো পরিবর্তন পাওয়া যাবে না। অর্থাৎ টাইট্রেশনে অনেক ভুল হবে। এ কারণে উদ্দীপকের I নং দ্রবণ দ্বারা II নং দ্রবণকে টাইট্রেশন করতে উপরোক্ত নির্দেশকদ্বয়ের কেবল মিথাইল অরেঞ্জ ব্যবহার করা যাবে।