শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে অনুমাপন প্রক্রিয়াটি আয়োডোমিতিক না আয়োডিমিতিক হবে? উপযুক্ত যুক্তি ও প্রয়োজনীয় সমীকরণসহ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে অনুমাপন প্রক্রিয়াটি আয়োডোমিতিক হবে। নিচে উপযুক্ত যুক্তি ও প্রয়োজনীয় সমীকরণসহ ব্যাখ্যা করা হলো- কোনো জারক পদার্থের দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণ (যেমন KI) এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। অপরদিকে আয়োডিমিতি হলো, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইট, আর্সেনাইট ইত্যাদি বিজারক পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতি। উদ্দীপকের CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে K2Cr2O7 ও অতিরিক্ত KI দ্রবণের বিক্রিয়ায় জারক পদার্থের তুল্য পরিমাণ আয়োডিন মুক্ত হয়। K2Cr2O7 + 7H2SO4+6KI → 4K2SO4 + Cr2(SO4)3+7H2O +3I2 পরে মুক্ত আয়োডিনকে ব্যুরেট থেকে যোগকৃত প্রমাণ Na₂S₂O₃ দ্বারা টাইট্রেশন করা হয়। [গণিত] যেহেতু জারক পদার্থ অম্মীয় [গণিত] দ্বারা KI থেকে আয়োডিন মুক্ত করে প্রমাণ [গণিত] দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণ করা হয়, সেহেতু এটি আয়োডোমিতি হবে।

HSC Chemistry 2nd Paper Chapter 3: পরিমাণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 2nd Paper · Chapter 3: পরিমাণগত রসায়ন · সৃজনশীল

উদ্দীপকে CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে অনুমাপ…

উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2017

উত্তর

বেয়ারের সূত্রটি হলো, কোনো অসমসত্ত্ব দ্রবণের ভিতর দিয়ে একবর্ণী আলোক রশ্মি প্রবাহিত করলে শোষিত আলোর পরিমাণ দ্রবের ঘনমাত্রার সমানুপাতিক।

উত্তর

কোনো দ্রবণের প্রতি লিটার বা 1 dm\geq বা 1000 mL আয়তনে দ্রবের এক দশমাংশ মোল বা 0.1 মোল পরিমাণ দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণের ঘনমাত্রা ডেসিমোলার (0.1 M) হয়। যেহেতু এই দ্রবণের প্রতি লিটারে দ্রবের নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ দশমাংশ মোল দ্রবীভূত থাকে এবং দ্রবের এই পরিমাণ নির্দিষ্টভাবে জানা থাকে, তাই ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। যেমন, অক্সালিক এসিডের ডেসিমোলার দ্রবণে প্রতি লিটার আয়তনে 0.1 মোল বা 12.6 g অক্সালিক এসিড দ্রবীভূত থাকে (অক্সালিক এসিডের আণবিক ভর 126)।

উত্তর

কনিক্যাল ফ্লাস্কে গৃহীত দ্রবণদ্বয় যথাক্রমে CuSO4\mathrm{CuSO}_4KI\mathrm{KI}। নিচে দ্রবণদ্বয়ের বিক্রিয়াটিকে আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করা হলো- উদ্দীপকের বিক্রিয়াটি হবে- 4KI+2CuSO4I2+Cu2I2+2 K2SO44 \mathrm{KI}+2 \mathrm{CuSO}_4 \rightarrow \mathrm{I}_2+\mathrm{Cu}_2 \mathrm{I}_2+2 \mathrm{~K}_2 \mathrm{SO}_4 প্রদত্ত বিক্রিয়াটির আয়নিক সমীকরণ- 2I+2Cu2+I2+Cu222 \mathrm{I}^{-}+2 \mathrm{Cu}^{2+} \rightarrow \mathrm{I}_2+\mathrm{Cu}_2^{2-} এক্ষেত্রে বিজারক হলো আয়োডাইড আয়ন (I) এবং জারক হলো কপার (II) আয়ন (Cu2+)\left(\mathrm{Cu}^{2+}\right) । উভয়ের মধ্যে জারণ-বিজারণের অর্ধবিক্রিয়া নিম্নরূপ: জারণ অর্ধ-বিক্রিয়া : 2ΓI2+2e2 \Gamma \rightarrow \mathrm{I}_2+2 \mathrm{e}^{-} বিজারণ অর্ধ-বিক্রিয়া : 2Cu2++2e2Cu+2 \mathrm{Cu}^{2+}+2 \mathrm{e} \rightarrow 2 \mathrm{Cu}^{+} যোগ করে পাই : 2Γ+2Cu2+I2+2Cu+2 \Gamma^{-}+2 \mathrm{Cu}^{2+} \rightarrow \mathrm{I}_2+2 \mathrm{Cu}^{+} এ সমতাযুক্ত আয়নিক সমীকরণে উভয়দিকে দর্শক আয়নরূপে K+\mathrm{K}^{+} আয়ন ও SO42\mathrm{SO}_4{ }^{2-} আয়ন যোগ করে সমতাকৃত আয়নিক সমীকরণ পাই, 4KI+2CuSO4I2+Cu2I2+2 K2SO44 \mathrm{KI}+2 \mathrm{CuSO}_4 \rightarrow \mathrm{I}_2+\mathrm{Cu}_2 \mathrm{I}_2+2 \mathrm{~K}_2 \mathrm{SO}_4 এটি উদ্দীপকের দ্রবণদ্বয়ের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত সমীকরণ।

উত্তর

উদ্দীপকে CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে অনুমাপন প্রক্রিয়াটি আয়োডোমিতিক হবে। নিচে উপযুক্ত যুক্তি ও প্রয়োজনীয় সমীকরণসহ ব্যাখ্যা করা হলো- কোনো জারক পদার্থের দ্রবণের নির্দিষ্ট আয়নের সাথে আয়োডাইড লবণ (যেমন KI) এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকে প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে আয়োডোমিতি বলা হয়। অপরদিকে আয়োডিমিতি হলো, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেট, সালফাইট, আর্সেনাইট ইত্যাদি বিজারক পদার্থের টাইট্রেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতি। উদ্দীপকের CuSO4 এর পরিবর্তে অম্লীয় K2Cr2O7 দ্রবণ ব্যবহার করলে K2Cr2O7 ও অতিরিক্ত KI দ্রবণের বিক্রিয়ায় জারক পদার্থের তুল্য পরিমাণ আয়োডিন মুক্ত হয়। K2Cr2O7 + 7H2SO4+6KI → 4K2SO4 + Cr2(SO4)3+7H2O +3I2 পরে মুক্ত আয়োডিনকে ব্যুরেট থেকে যোগকৃত প্রমাণ Na₂S₂O₃ দ্বারা টাইট্রেশন করা হয়। 2Na2 S2O3+I2Na2 S4O6+2NaI বা, 6Na2 S2O3+3I23Na2 S4O6+6NaI1 mol K2Cr2O76 molNa2 S2O3\begin{aligned} & 2 \mathrm{Na}_2 \mathrm{~S}_2 \mathrm{O}_3+\mathrm{I}_2 \rightarrow \mathrm{Na}_2 \mathrm{~S}_4 \mathrm{O}_6+2 \mathrm{NaI} \\ & \text{ বা, } 6 \mathrm{Na}_2 \mathrm{~S}_2 \mathrm{O}_3+3 \mathrm{I}_2^{\prime} \rightarrow 3 \mathrm{Na}_2 \mathrm{~S}_4 \mathrm{O}_6+6 \mathrm{NaI} \\ & \therefore 1 \mathrm{~mol} \mathrm{~K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 \equiv 6 \mathrm{~mol} \mathrm{Na}_2 \mathrm{~S}_2 \mathrm{O}_3\end{aligned} যেহেতু জারক পদার্থ অম্মীয় K2Cr2O7\mathrm{K}_2 \mathrm{Cr}_2 \mathrm{O}_7 দ্বারা KI থেকে আয়োডিন মুক্ত করে প্রমাণ Na2 S2O3\mathrm{Na}_2 \mathrm{~S}_2 \mathrm{O}_3 দ্বারা টাইট্রেশন করে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণ করা হয়, সেহেতু এটি আয়োডোমিতি হবে।
HSCChemistry 2nd PaperChapter 3: পরিমাণগত রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.Fe3O4 এর Fe এর জারণ মান কত?

  • +2
  • +2.5
  • +2.67
  • +3

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রমাণ অবস্থায় 250 mL N₂ গ্যাসে অণুর সংখ্যা কত?

  • 6.72 × 1023 টি
  • 5.72 × 1023 টি
  • 4.72 × 1021 টি
  • 1.25 × 1021 টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.K₂MnO4 যৌগে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত?

  • +7
  • +6
  • +5
  • +4

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.STP তে 16 g SO₂ এর আয়তন কত dm3?

  • 11.2
  • 5.6
  • 22.4
  • 2.8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.0.025 M Na₂CO₃ দ্রবণের ppm ঘনমাত্রা কত?

সিলেট বোর্ড

  • 2.50 × 10-2
  • 2.65 x 102
  • 2.50 × 103
  • 2.65 x 103

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নির্দেশক কী?

  • দুর্বল জৈব এসিড
  • দুর্বল জৈব ক্ষার
  • দুর্বল জৈব এসিড ও দুর্বল জৈব ক্ষার
  • দুর্বল অজৈব এসিড ও ক্ষার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.5% NaHCO₃ দ্রবণের ঘনমাত্রা কত মোলার?

  • 0.15
  • 0.321
  • 0.595
  • 1.06

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Na₂CO3 ও H₂C₂O4 এর টাইট্রেশন কোনটি উপর্যুক্ত নির্দেশক?

  • মিথাইল অরেঞ্জ
  • মিথাইল রেড
  • কোনটিই নয়
  • ফেনলফথ্যালিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রশমন বিক্রিয়ায় প্রশমন বিন্দুর pH মান কত?

  • pH>7
  • pH<7
  • pH = 14
  • pH=7

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.টাইট্রেশনে অজানা ঘনমাত্রার দ্রবণ নেয়া হয় কোনটিতে?

  • ব্যুরেটে
  • পিপেটে
  • কনিক্যাল ফ্লাস্কে
  • বিকারে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.6.0 M ঘনমাত্রার কোনো দ্রবের 0.50L দ্রবণে কত লিটার পানি যোগ করা হলে দ্রবণের ঘনমাত্রা 2.0 M হবে?

  • 0.30
  • 1.0
  • 1.5
  • 3.0

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.500mL 5.3g সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত?

  • 0.1M
  • 0.01M
  • 0.001M
  • 0.02M

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।