উদ্দীপকে X, Y ও Z দ্বারা যথাক্রমে সোডিয়াম (Na), ম্যাগনেসিয়াম (Mg) এবং অ্যালুমিনিয়াম (Al) নির্দেশ করে এবং Q প্রতীক দ্বারা Cl পরমাণু নির্দেশ করে।
X ও Q, Y ও Q; Z ও Q দ্বারা যথাক্রমে NaCl1, MgCl2 এবং AlCl3 যৌগ বুঝায়।
পর্যায় সারণির যে কোনো পর্যায়ে বাম দিকে থেকে যতোই ডান দিকে যাওয়া যায়, ক্যাটায়ন সমূহের ধনাত্মক চার্জ ও ততো বৃদ্ধি পায়। ফলে অধিক চার্জযুক্ত ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা ততোই বৃদ্ধি পায়। ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। তাই সংশ্লিষ্ট যৌগের গলনাঙ্ক হ্রাস পায়।তৃতীয় পর্যায়ে Na+ আয়ন এর চেয়ে Mg2+ আয়নের পোলায়ন ক্ষমতা বেশি। Mg2+ আয়ন অপেক্ষা Al3+ আয়নের পোলারায়ন ক্ষমতা আরো বেশি। তাই এসব আয়নের যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। যেমন, NaCl (গলনাঙ্ক 801° C) > MgCl2 (গলনাঙ্ক 714° C) > AlCl190° গলনাঙ্ক 190° C)।
সুতরাং পোলারায়ন ক্ষমতার ক্রম হল Na+ < Mg2+ < Al1+ অর্থাৎ AlCl3 এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পর্যায় ক্রমে MgCl2 ও NaCl এর সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, পর্যায়ক্রমে MgCl2 ও NaCl এর বৈশিষ্ট্য হ্রাস পাবে। অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হবে; AlCl3 > MgCl2 > NaCl.