উদ্দীপক অনুসারে, দ্বিতীয় পর্যায়ের ধারাবাহিক মৌল তিনটি হলো কার্বন (C), নাইট্রোজেন (N) ও অক্সিজেন (O)। এদের হাইড্রাইড যৌগ তিনটি যথাক্রমে মিথেন (CH4), অ্যামোনিয়া (NH3) ও পানি (H2O)!
নিচে যৌগ তিনটির পরস্পরের মধ্যে দ্রাব্যতার তুলনা করা হলো- CH4 যৌগে C ও H এর তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য = (2.5 - 2. 1) = 0.41 অর্থাৎ CH4 হলো অপোলার সমযোজী যৌগ। তাই CH4 এর নিজস্ব অণুসমূহের মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান। এতে H- বন্ধন সৃষ্টি হয় না।
NH3 যৌগে N ও H এর তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য = (3 - 2.1) = 0.9 । অর্থাৎ NH3 হলো পোলার সমযোজী যৌগ। তরল NH3 তে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন পরমাণু ও অপর একটি NH3 অণুর ঋণাত্মক চার্জযুক্ত নাইট্রোজেন পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়।
H2O যৌগে O ও H এর তড়িৎঋণাত্মকতার পার্থক্য=(3.5-2.1) = 1.4। অর্থৎ H2O হলো পোলার সমযোজী যৌগ। তরল পানিতে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত H2O যৌগে O ও H এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য = (3.5 - 2.1) = 1.4 । অর্থাৎ H2O হলো পোলার সমযোজী যৌগ। তরল পানিতে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত H পরমাণু। ও অপর একটি H2O অণুর ঋণাত্মক চার্জযুক্ত O পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়।
সুতরাং দেখা যায় যে, CH4 অণু অপোলার সমযোজী বন্ধনের মাধানে যুক্ত হওয়ায় এতে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয় বলে এটি পোলার পানিতে (H2O) তে অদ্রবণীয়। পক্ষান্তরে NH3 অণুতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকায় এটি পোলার অণু পানি (H2O) তে দ্রবণীয় হয়। অর্থাৎ উদ্দীপকের যৌগ তিনটি মধ্যে NH3 ও H2O পরা দ্রবণীয় কিন্তু CH4 ও H2O পরস্পর অদ্রবণীয়।