উদ্দীপকের P, Y এবং Z মৌল তিনটি যথাক্রমে Na, Cl ও Br। সুতরাং PY ও PZ যৌগদ্বয় যথাক্রমে NaCl ও NaBr। নিচে যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক আয়নিক তা বিশ্লেষন করা হলোঃ-
NaCl ও NaBr যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক আয়নিক তা ফাজানের নিয়ম অনুসারে ব্যাখ্যা করা যায়। ফাজানের নীতি হলো-
(i) ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে
(ii) অ্যানায়নের আকার বড় হলে
(iii) ক্যাটায়নের d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে
(iv)ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ অধিক হলে যৌগে পোলারায়নে মাত্রা অধিক হবে। যে যৌগে পোলারায়নের মাত্রা অধিক হবে। সে যৌগে পোলারায়নের মাত্রা যত অধিক হয় সে যৌগে সমযোজী বিশিষ্ট তত অধিক হয়। NaCl ও NaBr যৌগদ্বয়ের ক্যাটায়ন (Na+) একই হওয়া সত্ত্বেও অ্যানায়ন (Cl- ও Br- ) ভিন্ন। অ্যানায়ন দ্বয়ের চার্জ সত্ত্বেও অ্যানায়ন (Cl- ও Br- ) ভিন্ন। অ্যানায়ন দ্বয়ের চার্জ সমান হলেও Cl- আয়ন অপেক্ষা Br- আয়নের আকার অনেক বড়। আকার বড় হওয়ায় NaCl অপেক্ষা NaBr যৌগে অধিক পোলারায়ন ঘটে। ফলে NaBr যৌগে সমযোজী বিশিষ্ট অধিক হয়। যা ফলে NaCl অধিক আয়নিক প্রকৃতির হয়।
উপরের আলোচনা থেকে বলা যায়, PY তথা NaCl এর আয়নিক ধর্ম PZ তথা NaBr অপেক্ষা অধিক হয়।