উদ্দীপকের x মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হলো: 2S22P3, অর্থাৎ X হলো নাইট্রোজেন (N) এবং Y মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস হলোঃ
3S23P3 অর্থাৎ Y হলো ফসফরাস (P).
নাইট্রোজেন এর হাইড্রাইড হলো অ্যামোনিয়া (NH3) এবং ফসফরাস এর হাইড্রাইড হলো ফসফিন (PH3).
অ্যামোনিয়া এবং ফসফিন উভয় যৌগের অণুতে নিঃসঙ্গ ইলেক্ট্রন যুগল থাকায় উভয় যৌগ-ই নিঃসঙ্গ ইলেকট্রন যুগলদ্বারা প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে অর্থাৎ প্রোটন গ্রহণ করে। অর্থাৎ, NH3 এবং PH3 উভয়েই ক্ষারধর্মী। তবে PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে। কারণ-
১) P এর তড়িৎ ঋণাত্মকতা (2.1) এর চাইতে N এর তড়িৎ ধণাত্মকতা (3.0) বেশি হওয়ায় P-H বন্ধনের তুলনায় N-H বন্ধনের ইলেকট্রন মেঘের ঘনত্ব N পরমাণুর- দিকে অধিক আকৃষ্ট হয়।
২) ফফরাসের তুলনায় নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ ছোট হওয়ায় ইলেকট্রন মেঘ ও নিঃসঙ্গ ইলেকট্রন মেঘের নিট ঘনত্ব N পরমাণুতে তুলনামূলক বেশি থাকে। ফলে \end{if}]--> \end{if}]-->H3 এর P পরমাণুর তুলনায় \end{if}]--> \end{if}]-->H3 এর N পরমাণুর কর্তৃক প্রোটন গ্রহণ বা ইলেকট্রন প্রদান ক্ষমতা বেশি হয়।
তাই বলা যায় \end{if}]--> \end{if}]-->H3 অপেক্ষা \end{if}]--> \end{if}]-->H3 অধিক তীব্রতর ক্ষার।