উদ্দীপকের A, C, D ও E মৌলগুলো যথাক্রমে Li, Na, Mg, Al ও Cl । Li (লিথিয়াম), Na (সোডিয়াম), Mg (ম্যাগনেসিয়াম) ও Al (অ্যালুমিনিয়াম) এর সাথে পৃথকভাবে Cl (ক্লোরিন) মৌল দ্বারা গঠিত যৌগ হবে যথাক্রমে LiCl, NaCl, MgCl2, AlCl3 পর্যায় সরণির যেকোনো পর্যায়ে বাম দিক থেকে যাতই ডান দিকে যাওয়া হয়, ক্যাটায়নসমূহের ধনাত্মক চার্জও ততো বৃদ্ধি পায়। ফলে অধিক চার্জযুক্ত ক্যাটায়নের পেলারায়ন ক্ষমতাও ততই বৃদ্ধি পায় । ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট বৃদ্ধি পায়। তাই ঐ যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে গলনাঙ্কও হ্রাস পেতে থাকে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে গলনাঙ্ক বৃদ্ধি পায়। ফলে এখানে Li+ আয়ন ও Na+ আয়ন একই গ্রুপের হওয়ায় Li+ আয়ন এর তুলনায় Na+ আয়নের পোলারায়ন ক্ষমতা কম হয় এবং Na+ আয়ন দ্বারা তৈরি যৌগের গলনাঙ্ক Li+ আয়ন দ্বারা তৈরি যৌ থেকে বেশি হয়। আবার ৩য় পর্যায়ে Na+ আয়নের চেয়ে Mg2+ আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি। Mg2+ আয়ন অপেক্ষা Al3+ আয়নের পোলারায়ন ক্ষমতা আরো বেশি। তাই এসব আয়নের যৌগসমূহে সমযোজী ধর্ম ক্রমানুসারে বৃদ্ধি পায় এবং যৌগসমূহে গলনাঙ্ক ক্রমশ হ্রাস পায়। এবং এখানে LiCl এর গলনাঙ্ক আবার AlCl3 থেকে বেশি কিন্তু NaCl ও MgCl2 থেকে কম।
যেমন:
NaCl (গলনাঙ্ক 801°C) > MgCl2 (গলনাঙ্ক 714°C) > LiCl (গলনাঙ্ক 6140°C) AlCl3 (গলনাঙ্ক 190°C).