উদ্দীপকের A, B, C, D ও E মৌলগুলি যথাক্রমে Scd (স্কমন্ডিয়াম), v (ভ্যানডিয়াম), Mn(ম্যাঙ্গানিজ), Ni (নিকেল) ও Zn (জিংক)। উদ্দীপকের লেখচিত্রটি সরলরৈখিক না হওয়ার কারণ হলো মৌলগুলির
গলনাঙ্কের ভিন্নতা।
মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিম্নে দেখানো হলা:
Sc(21) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2
V(23) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2
Mn(25) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2
Ni(28) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2
Zn(30) → 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2
Sc, V, Mn, Ni ও Zn সবগুলো মৌল হলো 3d ব্লক মৌল এবং এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে ভ্যানাডিয়াম(v) ও নিকেলের (Ni) গলনাঙ্ক সর্বাধিক হয়
অন্য মৌলগুলোর তুলনায়।
স্ক্যান্ডিয়ামের(Sc), মাঙ্গানিজ(Mn) ও জিঙ্ক (Zn) এর ক্ষেত্রে আবার গলনাঙ্ক যথেষ্ট হ্রাস পায়। এই হ্রাসবৃদ্ধির কারণ হলোঃ Sc এর ক্ষেত্রে 3d অরটিাল ইলেকট্রন অনেক কম থাকায় এদের ধাতব বন্ধন কম দৃঢ় হয় না
তাই এর গলনাঙ্ক কম হয়। ভানাডিয়াম(v) এর ক্ষেত্রে
d অরবিটালে ইলেকট্রন পূর্তি হওয়ার ফলে এর d অরবিটালে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। অপরদিকে ম্যাঙ্গানিজ(Mn) এর d অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ হওয়ায় ও s অরবিটাল পূর্ণ থাকায় এর গলনাঙ্ক নিম্নমানের হয়। আবার নিকেল (Ni) এর ক্ষেত্রে 3d অরবিটালে ইলেকট্রন পূর্তির সাথে সাথে সঞারণশীল
ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় ও এর গলনাঙ্ক ও বেশি হয়।
জিংক (zn) মৌলের d- অরবিটাল ও s অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ন পূর্ণ থাকায় এর d- অরবিটালে কোনো সঞারণশীল ইলেকট্রন থাকে না তাই এর গলনাঙ্ক কম হয়। তাই বলা যায় যে d- অরবিটালে সঞারণশীল ইলেকট্রন ঘাটতির বা পূর্ণতার জন্য A, B, C, D, E মৌলের গলনাঙ্ক কম বেশি হয়েছে। ফলে উক্ত রেখাটি সরলরৈখিক হয় নি।