উদ্দীপকের HX হাইড্রাইডগুলো যথাক্রমে HF, HCl, HBr ও HI, এরা সবাই অম্লধর্মী বিধায় জলীয় দ্রবণে এরা H+ আয়ন দান করতে পারে । নিচে হাইড্রাইড গুলোর জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করার প্রবণতা ব্যাখ্যা করা হলো:
যেসব যৌগ জলীয় দ্রবণে প্রোটন (H+) বা হাইড্রোনিয়াম আয়ন (H3O+) দান করতে পারে তাদেরকে এসিড বলা হয়।
জলীয় দ্রবণে HX এসিড নিম্নরূপে বিয়োজিত হয়:
HX + H2O → H3O+ + X-
যেসব এসিড জলীয় দ্রবণে সহজে আয়নিত হয়ে H+ বা H3O+ উৎপন্ন করে সেসব এসিডকে তত সবল এসিড বলা হয়। জলীয় দ্রবনে হাইড্রা এসিড গুলোর তীব্রতা নির্ভর করে বিয়োজন ধ্রুবক এর একক অ্যানায়নের আকারের উপর।
এসিডের বিয়োজন ধ্রুবক (Ka) :
যেসব এসিডের Ka এর মান যত বেশি সেসব এসিডের তীব্র্রতা তত বেশি। সেসব এসিডের জলীয় দ্রবনে প্রোটন উৎপন্নের প্রবণতা তত বেশি HX বা হাইড্রা এসিড সমুহের বিয়োজন ধ্রুবকের ক্রম: HI > HBr > HCl > HF
অ্যানায়নের আকার:
হাইড্রা এসিড এর তীব্রতা নির্ভর করে অ্যানায়নের আকারের উপর । অ্যানায়নের আকার যত বড় হয় এসিডের বিয়োজন তত বৃদ্ধি পায় এবং এর তীব্রতাও বেশি হয়।
হাইড্রা এসিডে উপস্থিত অ্যানায়নের আকারের ক্রম : I- >Br- > Cl- > F-
∴ হাইড্রা এসিড সমূহের তীব্রতা ক্রম: HI > HBr > HCl > HF
অতএব হাইড্রা এসিড গুলোর জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করার প্রবণতা ক্রম হবে নিম্নরূপ:
HI > HBr > HCl > HF