অরবিটাল কাকে বলে ?
উত্তর: নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক স্থলে উচ্চ ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে অরবিটাল বলে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
অরবিটাল কাকে বলে ?
উদ্দীপক

Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
এখানে, NH4+ আয়ন ও H2S যৌগের উভয় হাইড্রাইডে নাইট্রোজেন ও সালফারের উভয়েরই Sp3 সংকরণ বিদ্যমান। Sp3 সংকরিত অণুর আকৃতি চুস্তলকিয় এবং বন্ধন কোণ 109.50 হয়। কিন্তু আমরা জানি, ইলেকট্রন সমূহ পরস্পরকে বিকর্ষন করে। এবং বিকর্ষণের পরিমাণের ক্রম হলো-
lp-lp> lp-bp> bp-bp
অর্থাৎ কোনো অনুতে মুক্ত জোড় ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে বিকর্ষণের পরিমাণ তত বেশি হবে এবং বন্ধন কোণের মান তখন অধিক হ্রাস পাবে। ফলে অণুর আকৃতির পরিবর্তন ঘটবে।
এখানে, NH4+ আয়নে কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না । তাই NH4+ Sp3 সংকরিত বিধায় এর বন্ধন কোন 109.50 ও আকৃতি চতুস্তলকীয় হয়।
আবার H2S যৌগে ২টি মুক্ত জোড় ও ২টি বন্ধন জোড় থাকে । মুক্তজোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণের মান 109.50 অপেক্ষা অনেক কমে যায়। H2S যৌগের কেন্দ্রীয় S পরমাণুর যোজ্যতা স্তরে শূণ্য 3d অরবিটাল থাকায় lp-lp বিকর্ষনের কারণে H-S-H বন্ধন কোণের মান 109.50 হ্রাস পেয়ে 920 হয়।
অতএব, NH4+ও H2S যৌগদ্বয়ের সংকরণ একই হলেও বন্ধন কোণ ভিন্ন হয়।

