উদ্দীপকের তথ্য মতে, A, B, C মৌল তিনটি যথাক্রমে সোডিয়াম(Na), ক্লোরিন(Cl) এবং বেরিলিয়াম(Be)। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো-
A মৌলের ক্ষেত্রে n,l ও m এর মান দেওয়া আছে যথাক্রমে 3, 0, 0 ।
সুতরাং, অরবিটাল হবে 3s। আবার স্পিন কোয়ান্টাম সংখ্যা (s) এর মান +1/2 দেওয়া আছে। অর্থাৎ s অরবিটালে 1টি মাত্র ইলেকট্রন আছে। সুতরাং শেষ অরবিটালের ইলেকট্রন বিন্যাস 3s1 । তাই মৌলটি সোডিয়াম(Na) হবে।
B মৌলের ক্ষেত্রে n এর মান 3 এবং l এর মান 0,1 দেওয়া আছে।
সুতরাং অরবিটাল s ও p হবে। আবার, m এর মান 0, 0, +1,-1 দেওয়া আছে। তাই অরবিটাল হবে 3s, 3px, 3py, 3pz।
অর্থাৎ B মৌলটি ক্লোরিন(Cl)।
অপরদিকে C মৌলের ক্ষেত্রে, n = 2 এবং l = 0, 1 হওয়ায় এটির যোজ্যতা স্তর 2s ও 2p হতে পারে।
m এর মান 0, 0, +1, -1 হওয়ায় 2s, 2px, 2py, 2pz যে কোনো অরবিটালে ইলেকট্রন থাকতে পারে। সর্বশেষ স্পিন কোয়ান্টাম সংখ্যা(s) এর মান +1/2, -1/2 দ্বারা বুঝায় যোজ্যতা স্তরে একই অরবিটালে ২টি ইলেকট্রন থাকবে। অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস 2s2 হবে। সুতরাং C মৌলটি বেরিলিয়াম (Be) হবে।