উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে আলাদাভাবে x 2+, Y 2+ ও z3+ এর বিক্রিয়ায় যথাক্রমে সাদা, বাদামী ও গাঢ় নীল বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয়।Q. উদ্দীপক মতে কোনটি প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে?
ক. X,Y
খ. Y, Z
গ. X, Z
ঘ. X, Y ও Z
উত্তর: Y, Z
ব্যাখ্যা: X 2+ আয়ন পটাসিয়াম ফেরোসায়ানাইড এর সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের অধঃক্ষেপ দেয়। সুতরাং আয়নটি Zn2+। Zn2+ আয়নের d অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ (3d10) থাকায় এটি ডায়াম্যাগনেটিক। বাকি Y 2+ ও Z3+ আয়ন দুটি প্যারাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করে।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · MCQ