উদ্দীপকের A, B ও C মৌলের সাথে পৃথকভাবে G মৌলের সৃষ্ট যৌগগুলোর গলনাঙ্কের ক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, A. B. C ও G মৌলগুলো যথাক্রমে Li (লিথিয়াম), Be (বেরিলিয়াম), B (বোরন) ও F (ফ্লোরিন)। Li, Be, B এর সাথে F এর গঠিত যৌগ [গণিত] । নিচে যৌগগুলো। গলনাংকের ক্রম বিশ্লেষণ করা হলো- ফাজানের পোলারায়ন নিয়ম অনুসারে কোনো ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যত বেশি পোলারায়ন হবে, যৌগটির প্রকৃতি আদর্শ আয়নিক বন্ধনের প্রকৃতি থেকে তত বেশি বিচ্যুত হবে। অর্থাৎ সমযোজী বন্ধনের প্রকৃতি তত বৃদ্ধি পাবে। অ্যানায়নের পোলারায়নের পরিমাণ কয়েকটি শর্ত দ্বারা নির্ধারিত হয়। এসব শর্ত হলো- ১. ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে। ২. ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয় এবং ৩. ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে [গণিত] হলে [গণিত] এর তুলনায় অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বেশি মাত্রায় ঘটে। পর্যায় সারণিতে যেকোনো পর্যায়ে বাম হতে ডানে গেলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ বাড়ে ফলে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতাও বৃদ্ধি পায় ফলে যৌগটিতে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায় এবং গলনাঙ্ক হ্রাস পায়। আমরা জানি সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয়। অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক ও পানিতে দ্রবণীয়তা হ্রাস পায়। LiF, [গণিত] ও [গণিত] যৌগ তিনটির অ্যানায়ন একই অর্থাৎ [গণিত] কিন্তু ক্যাটায়ন ভিন্ন ভিন্ন। [গণিত] ক্যাটায়নগুলোর চার্জ যথাক্রমে + 1, + 2, + 3 এবং ক্যাটায়নগুলোর আকারের ক্রম [গণিত] । LiF যৌগের ক্ষেত্রে চার্জ কম ও আকার বড় হওয়ায় LiF এর গলনাংক সবচেয়ে বেশি। আবার [গণিত] এর ক্ষেত্রে চার্জ বেশি ও আকার ক্ষুদ্র হওয়ায় অধিক পোলারায়নের কারণে গলনাঙ্ক সবচেয়ে কম। সুতরাং যৌগ তিনটির গলনাংকের ক্রম: [গণিত]
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের A, B ও C মৌলের সাথে পৃথকভাবে G মৌলের সৃষ্ট যৌগগুলোর গলনাঙ…
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
দেখা যাচ্ছে, জলীয় দ্রবণে HF ও দুইটি এসিড যৌগ তৈরি করে। এছাড়া এর জলীয় দ্রবণে নীল লিটমাস পেপার যোগ করলে লাল লিটমাস পেপারে পরিণত হয়। তাই এর জলীয় দ্রবণ অম্লীয়।উত্তর


