উদ্দীপকের প্রদর্শিত মৌলসমূহের গ্রাফটি সরলরৈখিক না হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত A, B, C, D, E মৌলগুলো যথাক্রমে Be(4). B(5), N(7), O(৪) ও Ne(10)। উদ্দীপকের প্রদর্শিত মৌলসমূহের গ্রাফটিতে Be. B ও N. O মৌলগুলোর কারণে গ্রাফটি সরলরৈখিক হয়নি। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের মৌলগুলো পর্যায় সারণির ২য় পর্যায়ের মৌল। মৌলগুলোর আয়নিকরণ শক্তি বনাম পারমাণবিক সংখ্যার ক্রম উদ্দীপকের গ্রাফটিতে প্রদর্শিত হয়েছে। একই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে আয়নিকরণ শক্তি বাম থেকে ডানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে গ্রাফটি সরলরৈখিক হওয়ার কথা। কিন্তু Be ও B এবং N ও ০ মৌল চারটির ক্ষেত্রে আয়নিকরণ শক্তির ক্রম পরিবর্তন ঘটায় গ্রাফটি সরলরৈখিক হয়নি। ১. B ও Be এর ক্ষেত্রে: B ও Be এর ইলেকট্রন বিন্যাস ও আয়নিকরণ শক্তি নিম্নরূপ: [গণিত] 'সাধারণত পরমাণুর পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটালসমূহ অধিকতর স্থিতিশীল হয়। Be পরমাণুর 2s অরবিটাল যুগলবন্ধ হয়ে পূর্ণ আছে। কিন্তু-B পরমাণুর বহিঃস্তরে অপূর্ণ 2p অরবিটাল আছে। এজন্য বোরনের [গণিত] অরবিটাল হতে ইলেকট্রনটি সরাতে কিছুটা কম শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে বেরিলিয়াম এর স্থিতিশীল [গণিত] অরবিটাল হতে একটি ইলেকট্রন অপসারণ করতে যথেষ্ট শক্তির প্রয়োজন হয়। এ কারণে Be অপেক্ষা B এর প্রথম আয়নিকরণ শক্তি কম। ২. O ও N এর ক্ষেত্রে: O ও N মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস ও আয়নিকরণ শক্তি নিম্নরূপ: [গণিত] এক্ষেত্রে N পরমাণুর বহিঃস্তরের অর্ধপূর্ণ তিনটি 2p অরবিটাল তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় তা হতে ইলেকট্রন সরাতে যথেষ্ট শক্তির প্রয়োজন। অন্যদিকে ০ এর বহিঃস্থ ইলেকট্রনীয় গঠন ততটা সুস্থিত নয় বলে এটির বহিঃস্তর হতে একটি ইলেকট্রন অপসারণ সহজতর। এ কারণেই ০ এর আয়নিকরণ, শক্তি N অপেক্ষা কম। উপরের আলোচনা থেকে বলা যায়, আয়নিকরণ শক্তির ক্রম Be > B এবং N > O হওয়ায় উদ্দীপকের গ্রাফটি সরলরৈখিক হয়নি।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের প্রদর্শিত মৌলসমূহের গ্রাফটি সরলরৈখিক না হওয়ার কারণ বিশ্ল…
উদ্দীপক

Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
অণুর গঠন: এর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ প্রকারের। এ চারটি সংকর অরবিটালের দুটি অরবিটাল অণুস্থ দুটি H পরমাণুর অরবিটালের সাথে অধিক্রমিত হবে এবং অবশিষ্ট দুটি অরবিটালে অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ মুক্ত ইলেকট্রন অবস্থান করবে। ফলে অণুর আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি V অক্ষরের অনুরূপ হবে এবং বন্ধন কোণ 109°28′ এর অনেক নিচে 104.5° হয়। এখানে লোনপেয়ার-লোনপেয়ার বিকর্ষণ ঘটে।
সুতরাং দেখা যাচ্ছে, ও অণুদ্বয়ের গঠন ভিন্নতার কারণ অণুতে বিদ্যমান মুক্তজোড় ইলেকট্রন।উত্তর


