উদ্দীপকের B ও D এর অক্সাইডদ্বয়কে এক সাথে রাখা যাবে কি? বিক্রিয়াসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দেয়া তথ্যনুযায়ী B ও D মৌলদ্বয় যথাক্রমে ক্যালসিয়াম (Ca) ও জিঙ্ক (Zn)। Ca ও Zn এর অক্সাইড হলো যথাক্রমে CaO ও ZnO । CaO ও ZnO এক সাথে রাখা যাবে না। নিচে তা বিক্রিয়াসহ বিশ্লেষণ করা হলো- CaO একটি ক্ষারধর্মী অক্সাইড । এ কারণে এ অক্সাইডকে এসিড যৌগ থেকে দূরবর্তী কোনো স্থানে সংরক্ষণ করতে হবে। অপরদিকে ZnO একটি উভধর্মী অক্সাইড। এটি এসিড ও ক্ষার উভয় হিসাবে কাজ করে। এজন্য ল্যাবরেটরিতে সংরক্ষণের সময় ZnO কে এসিড ও ক্ষারীয় যৌগ থেকে আলাদা কোনো শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে। যদি CaO ও ZnO কে এক সাথে রাখা হয় তবে ক্ষারধর্মী CaO যৌগ অম্লধর্মী ZnO এর সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ফলে CaO ও ZnO এর বিশুদ্ধতা নষ্ট হয়। CaO + ZnO →CaZnO₂ ক্ষারক এসিড ক্যালসিয়াম জিংকেট (লবণ) এজন্য CaO ও ZnO এক সাথে ল্যাবরেটরির কোনো স্থানে সংরক্ষণ করা যাবে না।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের B ও D এর অক্সাইডদ্বয়কে এক সাথে রাখা যাবে কি? বিক্রিয়াসহ…
উদ্দীপক
[প্রচলিত অর্থে A, B, C এবং D মৌলের সাধারণ প্রতীক নয়।Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


