উদ্দীপক মতে Q ও R এর হাইড্রাইডদ্বয়ের মধ্যে কোনটির বন্ধন-কোণের মান বেশি? কারণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের Q, R হলো যাথাক্রমে C, O। এদের দ্বারা গঠিত হাইড্রাইড হলো CH4 ও H2O।এদের বন্ধন কোন যাথাক্রমে ১০৯.২৫ ও ১০৪। কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে C(6) = 1s2 2s2 2px 2p, 2p2: এতে দুটি বিজোড় ইলেকট্রন আছে। যৌগ গঠনকালে শক্তি শোষণ করে উদ্দীপিত কার্বন পরমাণু এর 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন খালি 2p, অরবিটালে স্থানান্তরিত করে। যেমন, C* (6) = 1s2 2s 2px 2py1 2pz1 এ অবস্থায় কার্বন পরমাণুর যোজ্যতা স্তরের একটি 2s ও তিনটি 2p অরবিটাল সংমিশ্রিত হয়ে নতুন চারটি সমশক্তির সংকর অরবিটাল তৈরি করে। এরূপ sp3 সংকরণে সৃষ্ট সংকর অরবিটালসমূহ একটি চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এ সমশক্তির সংকর অরবিটালসমূহ পরবর্তীতে চারটি H-পরমাণুর Isl অরবিটালসমূহের সাথে মুখোমুখি অধিক্রমণ করে মিথেন অণু (CH4) সৃষ্টি করে। এ sp3 সংকরণের ফলে সৃষ্ট অণুতে আদর্শ অবস্থায় বন্ধন কোণসমূহ 109°28' হয়। নিচে C-পরমাণুর sp3 সংকরণ ও H-পরমাণুর সাথে CH4 অণু সৃষ্টি সুষম চতুস্তলকীয় গঠন দেখানো হলো। পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস O (8) = 1s2 2s2 2px 22py1 2pz1। অক্সিজেন পরমাণুর 2s ও 2p অরবিটালসমূহের sp3 সংকরণ হয়। উৎপন্ন চারটি সংকর অরবিটাল একটি চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে । এ চতুস্তলকের কেন্দ্রে অক্সিজেন পরমাণুর অবস্থান। চারটি সংকর অরবিটালের এর প্রথম 3' দুটিতে আছে নিঃসঙ্গ ইলেকট্রনযুগল। এরা বন্ধন সৃষ্টিতে ব্যবহৃত হয় না। অপর দুটি অরবিটালে যেমন U, V, -এ একটি করে ইলেকট্রন। এ অরবিটাল দুটি হাইড্রোজেন পরমাণুর 1st অরবিটালের সাথে অধিক্রমণ করে দুটি O-H বন্ধন সৃষ্টি করে; এভাবেই পানির অণু সৃষ্টি হয়। অক্সিজেন পরমাণুর দুটি নিঃসঙ্গ ইলেকট্রনযুগল পানি অণুর বন্ধন ইলেকট্রন যুগলকে অধিকতর বিকর্ষণ করে বলে বন্ধন কোণ ZHOH এর মান আদর্শ চতুস্তলকের কোণের মান 109.5° থেকে কমে 104.5° (বা, 104°28') হয়। যেহেতু পরীক্ষায় শুধুমাত্র নিউক্লিয়াসসমূহের অবস্থান ধরা পড়ে, সেহেতু পরমাণুর নিউক্লিয়াসসমূহের অবস্থান অনুসারে পানির অণুর আকার ইংরেজি V-অক্ষরের আকৃতির ন্যায় দেখায়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপক মতে Q ও R এর হাইড্রাইডদ্বয়ের মধ্যে কোনটির বন্ধন-কোণের মান …
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


