উদ্দীপকের R এবং S এর হাইড্রাইডের ভৌত অবস্থা ভিন্ন— উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের R,S হলো O,S এবং এদের দ্বারা গঠিত হাইড্রাইড সমূহ হলো H2S এবং H2O। এক্ষেত্রে H2S ভৌত অবস্থায় গ্যাস এবং H2O হলো তরল। কক্ষ তাপমাত্রায় গ্রুপ-16 এর হাইড্রাইডসমূহের মধ্যে একমাত্র অক্সিজেনের হাইড্রাইড পানি (H2O) হলো তরল। সালফারের হাইড্রাইড H2S হলো গ্যাস। কারণ অক্সিজেন পরমাণু আকারে ছোট এবং অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় H2O হলো পোলার অণু। ফলে H2O অণুসমূহ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থেকে বিরাট আণবিক গুচ্ছ (H2O)n গঠন করে। তাই সাধারণ তাপমাত্রায় পানি একটি তরল পদার্থ। H2S যৌগের অনুসমূহ সংযোজিত অনু গঠন করে না এবং অনু ২টিতে H বন্ধন অনুপস্থিত। S এর তড়িৎ ঋণাত্মকতা O এর তুলনায় অনেক কম হওয়ায় এবং H2S অনু সমূহের H বন্ধন অনুপস্থিত, H2S-এর অণুগুলি দূর্বল ভ্যান ডার ওয়ালের আকর্ষণ শক্তি দ্বারা একত্রিত হয়, তাই H2S গ্যাসীয়।
HSC Chemistry 1st Paper Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 3: মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন · সৃজনশীল
উদ্দীপকের R এবং S এর হাইড্রাইডের ভৌত অবস্থা ভিন্ন— উত্তরের পক্ষে যু…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


